ঢাকা ০১:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ব হৃদরোগ দিবস আজ বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমানো হয়েছে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: এমপির জামাতা গ্রেপ্তার বাংলাদেশের বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির উপাদানে কোনো অ্যাড ভ্যালোরেম শুল্ক নেবে না যুক্তরাষ্ট্র পরিত্যক্ত বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সেমিতে বাংলাদেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৯ সেপ্টেম্বর ২০২৬ দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ

মহানবীকে অবমাননার প্রতিবাদে ফরিদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

মাহবুব পিয়াল, ফরিদপুর প্রতিনিধি:  মহানবী হযরত মুহাম্মদ (সা;) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে তীব্র রোদে পুড়ে ও ঘামে ভিজে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।  শনিবার বেলা ১২টার দিকে শহরের বায়তুল আমানস্থ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর ফরিদপুর প্রেসক্লাবে পৌছে তারা বিক্ষোভ সমাবেশ করে।

ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মোল্লা মো. সাইফুলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. হাবিবুর রহমান, মো. রবিউল হাসান, মো. রাকিব খান, মো. রাব্বি পাট্টাদার, মো. আজিজুল ইসলাম, মো: বাবু, মোহাম্মদ সাকিব, মো. আকরাম হাসান, মো. ইমন, সৌরভ ইসলাম  প্রমুখ।
বক্তাগণ বলেন, মহানবীকে নিয়ে কোন প্রকার অবমাননাকর মন্তব্য মুসলমানেরা সহ্য করবে না। তারা এ ঘটনার জন্য অবিলম্বে ভারত সরকারকে বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইতে বলেন। একইসাথে এ ব্যাপারে ভারতীয় হাই কমিশনারকে তলব করে ব্যাখ্যা দাবি করেন।
তীব্র গরম উপেক্ষা করে বিক্ষোভ মিছিলটি নিয় শত শত শিক্ষার্থী প্রায় এক কিলোমিটার সড়ক প্রদক্ষিণ করেন। সমাবেশ শেষে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

Tag :

বিশ্ব হৃদরোগ দিবস আজ

মহানবীকে অবমাননার প্রতিবাদে ফরিদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ

Update Time : ১২:৫৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২