ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী

মারিউপোলে এখনও প্রতিরোধ লড়াই অব্যাহত রয়েছে বলে দাবি করেছেন জেলেনস্কি

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলে এখনও প্রতিরোধ লড়াই অব্যাহত রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
বৃহস্পতিবার শহরটি দখলে নেওয়ার দাবি করে রাশিয়া। খবর এএফপির।
জেলেনস্কি বলেন, যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যাত হলেও তিনি এখনও শান্তির আশায় আছেন।
রাশিয়া বলছে, তারা মারিউপোল শহর ‘মুক্ত করেছে’। কয়েক হাজার ইউক্রেনীয় সেনা আজভস্তাল কারখানায় এখনও অবস্থান করছেন।  সেখানে আরও কয়েক হাজার বেসামরিক ইউক্রেনীয় আশ্রয় নিয়েছেন বলেও ধারণা করা হচ্ছে।
ভিডিও ভাষণে তিনি বলেন, লড়াই চলছে। কিছু বিজয় অর্জিত হয়েছে এমনটা বোঝাতে দখলদারেরা আমাদের দেশের দক্ষিণ ও পূর্বে সবকিছুই করে যাচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘দখলদারদের মারিউপোলসহ আমাদের ভূখণ্ড ছাড়তে হবে। রাশিয়া কেবল এ অনিবার্য পরিণতিটা বিলম্বিত করতে পারে। দখলদারেরা যাই বলুক না কেন, মারিউপোলে রুশ বাহিনীকে প্রতিরোধ করা হচ্ছে।’
তবে ক্রেমলিন থেকে জেলেনস্কির এই দাবির বিষয়ে এখনও পর্যন্ত কোনো বক্তব্য আসেনি।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহানস্ক ও দোনেৎস্ককে (যা একত্রে দোনবাস নামে পরিচিত) আলাদা স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর ওই দুই অঞ্চলকে বেসামরিকীকরণ, ইউক্রেনের ন্যাটোতে যোগ না দেওয়ার নিশ্চিয়তা ও দেশটিকে নাৎসিমুক্ত ২৪ ফেব্রুয়ারি থেকে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরই মধ্যে ইউক্রেনের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর দখলে নিয়েছে রুশ বাহিনী। সূত্র: বিবিসি
Tag :

জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি

মারিউপোলে এখনও প্রতিরোধ লড়াই অব্যাহত রয়েছে বলে দাবি করেছেন জেলেনস্কি

Update Time : ০৩:২৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২