ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী

মার্কিন যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি : ইউক্রেনে অস্ত্র পাঠালে পরিণতি ভালো হবে না

মার্কিন যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে রাশিয়া। কূটনৈতিক ওই বার্তায় হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছে, ইউক্রেনে অস্ত্র পাঠালে পরিণতি ভালো হবে না।

আল-জাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এক কূটনৈতিক বার্তায় ওয়াশিংটনকে মস্কো জানায়, ইউক্রেনে অস্ত্র পাঠালে ‘অনাকাঙ্ক্ষিত পরিণতি’ ভোগ করতে হতে পারে।

কিয়েভের ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা রুশ হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত
রাশিয়া বলছে, সাগর থেকে তাদের নিক্ষেপ করা ক্রুজ ক্ষেপণাস্ত্র ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি ক্ষেপণাস্ত্র কারখানায় আঘাত করেছে। এই কারখানায় তৈরি জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতেই রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ মস্কভা গতকাল ডুবে যায়। ১২ হাজার টনের এই যুদ্ধজাহাজ হারানোকে রাশিয়ার জন্য এক বড় বিপর্যয় বলে মনে করা হচ্ছে।

রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র কিয়েভের যে কারখানায় আঘাত করেছে, সেখানে বিমান প্রতিরক্ষা সরঞ্জাম এবং জাহাজ বিধ্বংসী মিসাইল তৈরি হতো।

ভাইজার নামে এই ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাটি কিয়েভের শহরতলিতে যুলিয়ানি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রাম চ্যানেলে এক বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, এই কারখানাকে লক্ষ্য করেই তারা তাদের ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে।

রাশিয়ার ওই বিবৃতিতে আরো বলা হয়েছে, এই হামলার ফলে কারখানাটির দূর ও মাঝারি পাল্লার বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির ও মেরামতের সরঞ্জাম তারা ধ্বংস করে দিয়েছে।

Tag :

জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি

মার্কিন যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি : ইউক্রেনে অস্ত্র পাঠালে পরিণতি ভালো হবে না

Update Time : ০৫:১১:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২