ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু কাল শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে যেসব কর্মসূচি নিল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, আরও ২ শিশুর মৃত্যু

মুক্তি পেলো ‘ডানকি’, হ্যাটট্রিকের পথে শাহরুখ

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ০২:৩৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩
  • ২২৯ Time View

রাজ কুমার হিরানী ও শাহরুখ খান। বলিউডের দুই মহারথী। একজন অভিনয় দিয়ে দর্শকের হৃদয়ে স্থান করে নিয়েছেন আরেকজন নির্মাণ শৈলিতে দর্শকদের বারবার মুগ্ধতার পরশ দিয়েছেন। এই দুই মহারথী এবার এক সিনেমায় কাজ করছেন।

বলিউড কিং শাহরুখ খান অভিনীত ও রাজকুমার হিরানী পরিচালতি ‘ডাঙ্কি’ সিনেমাটি মুক্তি পেয়েছে আজ। চলতি বছর পরপর দুটি ব্লকবাস্টার সিনেমা উপহার দেয়ার পর ‘ডাঙ্কি’ দিয়ে হ্যাটট্রিক করতে চলেছেন কিং খান, সেই আভাসই মিলল সিনেমা মুক্তির প্রথম প্রহরেই। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) কাক ডাকা ভোরেই ভারতের বিভিন্ন প্রদেশে মুক্তি পায় সিনেমাটি।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে, ডিসেম্বরের ঠান্ডার কারণেই প্রেক্ষাগৃহে অনুরাগীদের উন্মাদনা এবার একটু কম ছিল। তবে এদিন সকাল ছয়টায় যারা ডাঙ্কি-র প্রথম শো দেখেছেন, তারা নিজেদের প্রতিক্রিয়ায় সিনেমাটি নিয়ে তাদের উচ্ছ্বাস ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে জানিয়েছেন। যেখানে অধিকাংশই শাহরুখের প্রতি আবারও মুগ্ধতার কথা বলেছেন। তবে অনেকে হতাশার সুর তুলে বলেছেন, শাহরুখ-তাপসীর কেমেস্ট্রি পর্দায় সেভাবে জমেনি। এসআরকে ফ্যান ট্রেন্ডস পেজের পক্ষ থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও দেয়া হয়েছে। ভিডিওতে দেখা যায়, ডাঙ্কি-র ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য পড়ে গিয়েছে লম্বা লাইন। তখনও ঠিক করে সূর্যের আলোও আসেনি আকাশে। কিন্তু জনতার ভিড় দেখে কে বুঝবে তা!

জালালা নামে একটি এক্সে শেয়ার করা হয়, শাহরুখের কাট আউটের সামনে উদযাপনের ছবি। ক্যাপশনে লেখা, সকাল ৫টা বেজে ১৫ মিনিট। শীতের কনকনে ঠান্ডা। যদিও তা শাহরুখ ভক্তদের আটকাতে পারেনি ডাঙ্কির উদযাপনের থেকে। একই ছবি ছিল পাঠান ও জওয়ানের সময়েও।

এদিকে রাজকুমার হিরানীর সাথে শাহরুখ খানের এটি প্রথম ছবি। আর প্রথম ছবিতেই যে বড় সাফল্য আসবে তাতে কোনো সন্দেহ নেই। এর আগে রাজকুমার হিরানী আমির খানের সঙ্গে একাধিক ছবি করেছেন। সেগুলো সাফল্যও পেয়েছে। সে কারণে এই ছবিকে কেন্দ্র করে একটু বেশি আশা ছিল শাহরুখ অনুরাগীদের।

জানা গেছে, এক শ্রেণির ভারতীয় যাদের বিদেশে যাওয়ার মোহ থাকে তাদের নিয়েই তৈরি করা হয়েছে ‘ডাঙ্কি’ সিনেমাটি। যারা মনে করেন, বিদেশের জীবন ভালো ভারতের থেকে। কিন্তু বাস্তবে সেখানে পৌঁছে বুঝতে পারেন কতটা কঠিন জীবন। সেই গল্প নিয়েই এগিয়েছে ‘ডাঙ্কি’।

সেন্সর বোর্ড প্রথম দেখার পরেই স্ট্যান্ডিং ওভেশন দিয়েছে। এ সিনেমা প্রযোজনা করেছে শাহরুখ-গৌরীর রেড চিলিজ এন্টারটেইনমেন্ট। সিনেমায় শাহরুখের নায়িকা তাপসী পান্নু। এ ছাড়াও রয়েছেন ধর্মেন্দ্র ও ভিকি কৌশল।

Tag :

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার

মুক্তি পেলো ‘ডানকি’, হ্যাটট্রিকের পথে শাহরুখ

Update Time : ০২:৩৪:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩