ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘেও ভারত-পাকিস্তান উত্তেজনা, উত্তপ্ত বাক্য বিনিময় হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে, ‘বিপুল পরিমাণ তেল’ যাচ্ছে: ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬

‘যাদের ওপর জনগণের আস্থা নেই তারাই নির্বাচন বানচাল করতে চায়’

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:২৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩
  • ২৮১ Time View

নির্বাচনে আসার জন্য যে সমস্ত দল সিদ্ধান্ত নিয়েছে তাদের সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যাদের ওপর জনগণের আস্থা নেই তারাই নির্বাচন বানচাল করতে চায়।

শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০ টার দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম কিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘নিয়ম মেনে নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। আমরা ভেবেছিলাম অন্যান্য দল নির্বাচনে আসবে। যারা নির্বাচনে এসেছে সবাইকে ধন্যবাদ জানাই। আর যাদের মানুষের ওপর আস্থা নেই, বিশ্বাস নেই তারা নির্বাচন বানচালের চেষ্টা করে যাচ্ছে। অথচ একটা নির্বাচন বানচাল করলে দেশের যে একটা বড় ক্ষতি হয়, তা দুঃখ জনক।’

তিনি বলেন, নির্বাচন বানচাল করার চেষ্টা করতে অগ্নিসন্ত্রাস করলে এর পরিণতি ভালো হবে না। যারা করবে আমাদের দেশের মানুষই তাদের শাস্তি দেবে। দেশের মানুষকে আমি সেই আহ্বানটাই জানাচ্ছি। আমাদের কষ্টের অর্জিত গণতান্ত্রিক ধারাকে কেউ যেন ব্যাহত করতে না পারে, এটাই আমার আহ্বান।

শেখ হাসিনা বলেন, ‘আজ থেকে আমরা মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়া শুরু করেছি। যারা প্রার্থী (হতে চান), মনোনয়ন ফরম কিনবেন। আমাদের মনোনয়ন বোর্ডে যাচাই বাছাই করে একজনকে মনোনয়ন দেবো। যোগ্য প্রার্থী অনেক, কিন্তু একজনকেই বেছে নিতে হবে। তৃণমূলসহ আমরা সবার মতামতের ভিত্তিতে মনোনয়ন দেবো। সবাই ঐক্যবদ্ধ হয়ে মনোনীত প্রার্থীকে জেতাতে কাজ করবে।’

এর আগে সকাল ১০টার দিকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য গোপালগঞ্জ-৩ আসন থেকে মনোনয়ন ফরম কেনেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

শেখ হাসিনার মনোনয়ম ফরম কেনার মধ্য দিয়ে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

Tag :

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪

‘যাদের ওপর জনগণের আস্থা নেই তারাই নির্বাচন বানচাল করতে চায়’

Update Time : ০৯:২৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩