ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে স্কুল-কলেজের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি হাইস্কুলে আবারও বন্দুকধারীর হামলায় অন্তত চারজন নিহত

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি হাইস্কুলে আবারও বন্দুকধারীর হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও নয়জন।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে জর্জিয়া অঙ্গরাজ্যের উইন্ডারের আপালাচি হাইস্কুলের ভেতরে এ হামলার ঘটনা ঘটে।

সিএনএনের এক বিশ্লেষণে বলা হয়েছে, সবশেষ আপালাচি হাইস্কুলের হামলাসহ চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে ৪৫টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

জর্জিয়া পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, সন্দেহভাজন বন্দুকধারী হিসেবে এক কিশোরকে তাদের জিম্মায় নেয়া হয়েছে। তার বয়স ১৪ বলে জানা গেছে। ওই অঞ্চলের সমস্ত স্কুলে লকডাউন অবস্থা জারি রয়েছে। স্কুলগুলোতে ব্যাপক সতর্কতার সঙ্গে পুলিশ পাহারা জোরদার করা হয়েছে।

গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে হেলিকপ্টার দিয়ে সরিয়ে নেয়া হয়েছে এবং অতিরিক্ত হেলিকপ্টার স্ট্যান্ডবাইতে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

তদন্ত সংস্থা জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন (জিবিআই) বলেছে, তারা হাইস্কুলে একটি গোলাগুলির ঘটনা প্রতিহত করেছে। এ ঘটনা সন্দেহভাজন একজনকে হেফাজতে নেয়া হয়েছে।

জিবিআই জানিয়েছে, আইন প্রয়োগকারী সংস্থা ঘটনাস্থলে এসেছে। অনুগ্রহ করে এই সময়ে স্কুলে আসার চেষ্টা করবেন না।

জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, সংস্থাগুলো এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে। স্কুলে গুলিতে নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্টলেডি জিল বাইডেন। এক বিবৃতিতে বাইডেন দম্পতি বলেন, ‘একের পর এক এমন ঘটনাকে আমরা স্বাভাবিক হিসেবে মেনে নিতে পারি না।’

Tag :

এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

যুক্তরাষ্ট্রের জর্জিয়ার একটি হাইস্কুলে আবারও বন্দুকধারীর হামলায় অন্তত চারজন নিহত

Update Time : ০৪:৫৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪