ঢাকা ০৫:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু কাল শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে যেসব কর্মসূচি নিল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, আরও ২ শিশুর মৃত্যু

যুদ্ধবিরতি মানছে না রুশ সৈন্যরা, অনবরত গোলাবর্ষণ চলছে

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর মারিউপোলে যুদ্ধবিরতির ঘোষণা করা হলেও রাশিয়া তা মানছে না বলে অভিযোগ করছে ইউক্রেন।

ওই শহরের ওপর গোলাবর্ষণ এখনো চলছে।

টেলিগ্রামে দেওয়া এক বার্তায় মারিউপোলের সিটি কাউন্সিল বলেছে, জাপোরিজিয়া অঞ্চলে লড়াই চলছে। অথচ কথা ছিল, মারিউপোল থেকে মানবিক করিডোর ব্যবহার করে বেসামরিক লোকজনকে এই শহরে সরিয়ে নেওয়া হবে।

‘মারিউপোলে কোনো যুদ্ধবিরতি নেই, শরণার্থী যাতায়াতের পথেও কোনো যুদ্ধবিরতি নেই। আমাদের বেসামরিক মানুষ শহর ছাড়তে চায়, কিন্তু তারা গোলাবর্ষণের হাত থেকে বাঁচতে পারছে না।’

মারিউপোল থেকে মানুষদের সরিয়ে নেয়ার কাজ স্থগিত
মারিউপোলের পৌর কর্তৃপক্ষ বলছে, ওই শহর থেকে বেসামরিক মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে।

তারা বলছে, যুদ্ধবিরতির ঘোষণা করা হলেও রুশ পক্ষ তা পালন করছে না।

বাসিন্দাদের বলা হয়েছে শহরের মধ্যে ছড়িয়ে পড়তে, এবং নিরাপদ আশ্রয় খুঁজে নিতে।

কিছুক্ষণ আগে ডেপুটি মেয়র বিবিসিকে জানিয়েছেন, মারিউপোলের ওপর এখনো রুশ গোলাবর্ষণ চলছে।

বেসামরিক লোকজনকে যে পথ দিয়ে নিয়ে যাওয়া হবে তার শেষভাগে এখনো লড়াই চলছে বলেও খবর পাওয়া যাচ্ছে।

রুশ জঙ্গি হেলিকপ্টার ধ্বংসের দাবি ইউক্রেনের
ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করছে যে তারা রাশিয়ার একটি জঙ্গি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছে। তবে কোথায়, কবে এই ঘটনা ঘটেছে সে সম্পর্কে প্রতিরক্ষা মন্ত্রণালয় বিস্তারিত প্রকাশ করেনি। রাশিয়ার পক্ষ থেকেও এ ব্যাপারে তথ্য জানা সম্ভব হয়নি।

সূত্র : বিবিসি

Tag :

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার

যুদ্ধবিরতি মানছে না রুশ সৈন্যরা, অনবরত গোলাবর্ষণ চলছে

Update Time : ১২:৩২:৩৬ অপরাহ্ন, শনিবার, ৫ মার্চ ২০২২