ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ ফকির হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতি আন্দোলন কতদিন চলবে, যা বলছে ককরোচ পার্টি ভারতের বিভিন্ন রাজ্যে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত

যুবলীগের ৫০ বছর পূর্তিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৪১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২
  • ২৫৮ Time View

যুবলীগের ৫০ বছর পূর্তিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশের উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১১ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে বেলুন ও কবুতর উড়িয়ে এ সমাবেশের উদ্বোধন করেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামশ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। আওয়ামী লীগ সভাপতি দুপুর ২টা ৪০ মিনিটে সমাবেশস্থলে পৌঁছানোর পর জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এর সঙ্গে সুর মেলান তিনিসহ সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা।

সমাবেশে উপস্থিত রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, যুবলীগের সাবেক দুই চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিম ও জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজমসহ ক্ষমতাসীন দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। মঞ্চে আছেন যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জ্যেষ্ঠ নেতারা।

এর আগে সকাল থেকেই অনুষ্ঠানস্থলে মিছিল নিয়ে আসেন রাজধানীসহ সারাদেশের যুবলীগ নেতাকর্মীরা। সুবর্ণজয়ন্তী উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হলেও এর মধ্য দিয়ে সরকারবিরোধী দলগুলোকেও একটা সতর্কবার্তা দিতে চায় যুবলীগ। এজন্য আজকের সমাবেশে উপস্থিতির বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে।

Tag :
জনপ্রিয়

শুক্রবার পদত্যাগ করছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

যুবলীগের ৫০ বছর পূর্তিতে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Update Time : ১০:৪১:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২