ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল ট্রাম্প প্রশাসনের ৮০টির বেশি দেশের পণ্যের ওপর নতুন করে শুল্ক (ট্যারিফ) আরোপের ঘোষণা শিক্ষা সচিব বিনীত জোশীকে সরিয়ে দিয়েছে মোদি সরকার মধ্যরাতে ভিডিও বার্তায় মোদীর প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা ইরানের বিরুদ্ধে টানা ১৩তম রাতের সামরিক অভিযান সম্পন্ন, বিভিন্ন শহরে বিস্ফোরণ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

রওশন এরশাদকে ব্যাংককে নেয়া হচ্ছে

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে (৭৮) উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে নেওয়া হচ্ছে। রওশন এরশাদ ময়মনসিংহ-৪ আসনের সাংসদ।

রওশন এরশাদের ছেলে ও জাপার সাংসদ রাহগির আল মাহি সাদ এরশাদ জানান, শুক্রবার বিকেল পাঁচটায় এয়ার অ্যাম্বুলেন্সে করে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতাকে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে নেওয়া হবে।

দল ও পারিবারিক সূত্র জানায়, রওশন এরশাদ বার্ধক্যজনিত নানা স্বাস্থ্যগত জটিলতায় ভুগছেন। প্রায় আড়াই মাস ধরে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন। গত ২০ অক্টোবর থেকে তাকে আইসিইউতে রাখা হয়েছে। তার ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। তার অক্সিজেনের স্তর ওঠানামা করছে।

তারা আরও জানায়, ফুসফুসের সংক্রমণে আশঙ্কাজনক অবস্থায় গত ১৪ আগস্ট রওশন এরশাদকে সিএমএইচে ভর্তি করা হয়। সে সময় বেশ কিছুদিন তিনি আইসিইউতে ছিলেন। পরে তাকে কেবিনে নেওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি ঘটলে গত ২০ অক্টোবর আবার তাকে আইসিইউতে নেওয়া হয়।

সাদ এরশাদ তার মা রওশন এরশাদের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।

Tag :
জনপ্রিয়

প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে

রওশন এরশাদকে ব্যাংককে নেয়া হচ্ছে

Update Time : ১২:১৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১