ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম এক নজরে বিশ্ব সংবাদ: ১৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ জুন ২০২৬ ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন বাংলাদেশ দলিল লেখক সমিতি’র ফরিদপুর জেলা ও বিভাগীয় সম্মেলন -কে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে সাবেক মন্ত্রী ও সংবিধান রচয়িতা গৌর চন্দ্র বালার ২১ তম মৃত্যুবার্ষিকী আজ ইরান-যুক্তরাষ্ট্রের শান্তিচুক্তির পরও হামলার হুঁশিয়ারি ট্রাম্পের ক্রোয়েশিয়াকে হারিয়ে ইংল্যান্ডের দারুণ শুরু

রপ্তানিকারকদের জন্য ডলারের দাম আরেক ধাপ বাড়ানো হয়েছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৩২ Time View
রপ্তানিকারকদের জন্য ডলারের দাম আরেক ধাপ বাড়ানো হয়েছে। নতুন এ দামের ফলে এখন থেকে রপ্তানিকারকরা প্রতি ডলারের বিপরীতে পাবেন ১০৩ টাকা। এর আগে এ রেট ছিল ১০২ টাকা। সে হিসাবে ১ টাকা দাম বাড়ানো হয়েছে। ডলারের নতুন দাম গতকাল বুধবার থেকে কার্যকর হয়েছে।
গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বৈদেশিক মুদ্রা লেনদেনের সঙ্গে জড়িত ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) বৈঠকে নতুন এ দাম নির্ধারণ করা হয়।
বৈঠকে এবিবি ও বাফেদা নেতারা রপ্তানির আয়ের ক্ষেত্রে ডলারের দাম ১ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেন। তবে রেমিটেন্স ও আমদানির দায় শোধের ক্ষেত্রে ডলারের দাম অপরিবর্তিত থাকবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়।
এরই মধ্যে এবিবি ও বাফেদা সব ব্যাংককে চিঠি দিয়ে তাদের এ সিদ্ধান্ত জানিয়েছে।
ব্যাংকগুলোকে দেওয়া বাফেদার চিঠিতে বলা হয়েছে, এখন থেকে রপ্তানি আয়ের ক্ষেত্রে রপ্তানিকারকদের জন্য প্রতি ডলারের দাম হবে ১০৩ টাকা। গত জানুয়ারিতে রপ্তানি আয়ের বিপরীতে ডলারের দাম নির্ধারণ হয় ১০২ টাকা। তার আগের মাস ডিসেম্বরে রপ্তানি আয়ে প্রতি ডলারের দাম ছিল ১০১ টাকা। নতুন এ সিদ্ধান্তের ফলে রপ্তানিকারকরা এখন আগের তুলনায় বেশি অর্থ পাবেন।
এতে আরও বলা হয়, প্রবাসী আয়ের ক্ষেত্রে ডলারের দাম অপরিবর্তিত অর্থাৎ ১০৭ টাকায় রাখা হয়েছে। এক্ষেত্রে আমদানির দায় পরিশোধের ক্ষেত্রে ডলারের মূল্য হবে প্রবাসী ও রপ্তানি আয়ের জন্য ঠিক করা দামের গড়ের চেয়ে ৫০ পয়সা বেশি।
Tag :

খুচরা বাজারে সব ধরনের চালের দামই আবার বেড়েছে, কমেছে ডিম ও মুরগির

রপ্তানিকারকদের জন্য ডলারের দাম আরেক ধাপ বাড়ানো হয়েছে

Update Time : ০৫:১২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩