ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু কাল শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে যেসব কর্মসূচি নিল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, আরও ২ শিশুর মৃত্যু

রাশিয়া এবং বেলারুশকে সমস্ত আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার উদ্যোগ

ইউক্রেনে সামরিক অভিযানের শাস্তি হিসাবে রাশিয়া এবং বেলারুশকে সমস্ত আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি।

সোমবার আইওসির পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

খেলাধুলার বিষয়ক সমস্ত ফেডারেশনের কাছে রাশিয়া ও বেলারুশের খেলোয়াড়দের নিষিদ্ধ করার জন্য আইওসি আহ্বান করেছে।

আইওসি বিবৃতিতে বলেছে, যেসব ক্ষেত্রে ওই দুই দেশের খেলোয়ারদের অংশগ্রহণ কোনোভাবেই বন্ধ করা সম্ভব হবে না, সেখানে তারা যেন অন্তত রাশিয়া বা বেলারুশের নামে অংশ না নিতে পারেন তা নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে বলা হয়, ‘কোনো জাতীয় প্রতীক, রং, পতাকা বা জাতীয় সঙ্গীত প্রদর্শন করা যাবে না।’

এর আগে বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনে রুশপন্থী বিদ্রোহীদের সহায়তায় রুশ স্থল, নৌ ও বিমান বাহিনীকে পূর্ণমাত্রায় অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া।

পরে বৃহস্পতিবার ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেনের রাশিয়ার হামলার জেরে দেশটির ওপর যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও সংস্থা নিষেধাজ্ঞা দিয়েছে।

সূত্র : আলজাজিরা

Tag :

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার

রাশিয়া এবং বেলারুশকে সমস্ত আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করার উদ্যোগ

Update Time : ০৫:১১:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ ফেব্রুয়ারী ২০২২