ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী

রাশিয়া সফরে যাবেন জাতিসংঘের মহাসচিব

মঙ্গলবার রাশিয়া সফরে যাবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। সফরে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন বলে জাতিসংঘ প্রধানের একজন মুখপাত্র জানিয়েছেন।

রয়টার্সের এক প্রতিবেদনে একথা জানিয়ে বলা হয়, গুতেরেস রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে একটি বৈঠক ও মধ্যাহ্নভোজে অংশ নেবেন।

গুতেরেসের সহযোগী মুখপাত্র ইরি কানেকো শুক্রবার নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন, ইউক্রেনে জরুরিভিত্তিতে শান্তি ফিরিয়ে আনতে কী করা যেতে পারে তা নিয়ে তিনি আলোচনা করবেন বলে আশা করা যাচ্ছে।

গুতেরেস ইউক্রেনে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া যুদ্ধে চার দিনের অর্থোডক্স ইস্টার মানবিক বিরতির আহ্বান জানিয়েছেন। যেন সংঘাতপূর্ণ এলাকা থেকে বেসামরিক নাগরিকরা নিরাপদে সরে যেতে পারে।

১৯৪৫ সালের পর থেকে ইউরোপের কোনো দেশের ওপর মস্কোর সবচেয়ে বড় হামলা ইউক্রেনে। এই হামলা হাজার হাজার মানুষ নিহত বা আহত হয়েছেন। বর্তমানে দেশটিতে এক কোটি ২০ লাখেরও বেশি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন গুতেরেস।

Tag :

জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি

রাশিয়া সফরে যাবেন জাতিসংঘের মহাসচিব

Update Time : ০৪:২৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৩ এপ্রিল ২০২২