ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞায় অসম্মতি হাঙ্গেরির

রাশিয়ার জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞা দিতে অস্বীকৃতি জানিয়েছে হাঙ্গেরি। ইউরোপীয় ইউনিয়ন বুধবার রাশিয়ার অপরিশোধিত তেলসহ সকল জ্বালানি তেলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছে।
তাদের প্রস্তাব অনুযায়ী, এ বছরের শেষে ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশ রাশিয়ার তেল আনতে পারবে না৷
তবে এ প্রস্তাব গৃহীত হতে ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সবগুলো দেশের অনুমোদন লাগবে৷
আর রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তাব দেওয়ার পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী ফেসবুকে দেওয়া এক ভিডিওতে জানিয়েছেন, তারা এমন প্রস্তাবে সায় দিতে পারবে না৷ কারণ হাঙ্গেরি রাশিয়ার তেল ছাড়া চলতে পারবে না৷ তাদের অর্থনীতি ভেঙ্গে পড়বে।
হাঙ্গেরির মতো স্লোভাকিয়াও জানিয়েছে, তারা রাশিয়ার তেল ছাড়া অচল।
এদিকে হাঙ্গেরি ও স্লোভাকিয়া তেলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাবটিতে ভেটো দেবে বিষয়টি বুঝতে পেরে এ দুটি দেশকে এ নিষেধাজ্ঞার বাইরে রাখার পরিকল্পনা করছে।
সংবাদ সংস্থা রয়টার্স ইউরোপীয় ইউনিয়নের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এ দুটি দেশকে ২০২৩ সাল পর্যন্ত রাশিয়ার অপরিশোধিত তেল কেনার ব্যপারে অনুমতি দেওয়া হবে৷ রাশিয়ার  সঙ্গে ২০২৩ সাল পর্যন্ত তাদের চুক্তি আছে৷
হাঙ্গেরি স্লোভাকিয়া রাশিয়ার তেলের ওপর অনেক বেশি নির্ভরশীল হওয়ায় ও তারা ভেটো দেবে বলে তাদের নিষেধাজ্ঞার বাইরে রাখার পরিকল্পনা করা হচ্ছে। সূত্র: রয়টার্স, আল জাজিরা
Tag :

জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি

রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞায় অসম্মতি হাঙ্গেরির

Update Time : ০৪:৩২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মে ২০২২