ঢাকা ১১:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

শতাধিক ইউপি-উপজেলা-পৌরসভায় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:৫০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩
  • ২০৮ Time View

স্থানীয় পর্যায়ে একযোগে শতাধিক ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলায় সাধারণ এবং উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

জানা যায়, ৪৬টি ইউপিতে সাধারণ, ৭০টি ইউপিতে চেয়ারম্যান পদসহ অন্যান্য পদে উপনির্বাচন, তিনটি পৌরসভায় সাধারণ ও ছয়টিতে বিভিন্ন পদে উপনির্বাচন এবং একটি উপজেলায় সাধারণ ও দুটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

৪৬ ইউপিতে সাধারণ নির্বাচন

সিলেটের ফেঞ্চুগঞ্জের ফেঞ্চুগঞ্জ, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ; সিলেট সদরের খাদিমনগর, খাদিমপাড়া ও টুকেরবাজার; মেহেরপুরের সদরের আমদহ; গাইবান্ধার ফুলছড়ির ফজলুপুর; বরগুনার তালতলীর শারিকখালী; পটুয়াখালীর কলাপাড়ার ধানখালী, চম্পাপুর, বালিয়াতলী, মিঠাগঞ্জ ও ডালবুগঞ্জ; চুয়াডাঙ্গার জীবননগরের উথলী, কেডিকে, মনোহরপুর, বাঁকা, হাসাদহ ও রায়পুর; আলমডাঙ্গার নাগদাহ ও আইলহাঁস; টাঙ্গাইলের ঘাটাইলের সাগরদিঘী; গাজীপুর সদরের মির্জাপুর, ভাওয়ালগড় ও পিরুজালী; নরসিংদী সদরের মহিষাশুড়া ও নুরালাপুর; ফরিদপুর সদরের ঈশানগোপালপুর, চরমাধবদিয়া, নর্থচ্যানেল,

আলিয়াবাদ, ডিক্রীরচর, মাচ্চর, অম্বিকাপুর, কৃষ্ণনগর, কানাইপুর, কৈজুরী ও গেরদা; কুমিল্লার বরুড়ার শিলমুড়ি (দক্ষিণ) ও শিলমুড়ি (উত্তর); দাউদকান্দির বারপাড়া; লক্ষ্মীপুরের রামগতির চর আলগী এবং চাঁদপুরের হাজীগঞ্জের দ্বাদশ গ্রাম।

উপজেলা

কুমিল্লার লালমাই উপজেলায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর চট্টগ্রামের বোয়ালখালী ও বরগুনার আমতলী উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে এদিন ভোটের তারিখ নির্ধারিত থাকলেও পিরোজপুরের নাজিরপুর, মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি ও নরসিংদীর রায়পুরায় চেয়ারম্যান পদের উপনির্বাচনে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই এই তিন উপজেলায় ভোট করার প্রয়োজন হচ্ছে না।

পৌরসভা 

চট্টগ্রামের নাজিরহাট, টাঙ্গাইলের এলেঙ্গা ও ময়মনসিংহের হালুয়াঘাট পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া নয়টি পৌরসভায় মেয়র ও অন্যান্য পদে ভোট হওয়ার কথা থাকলেও চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভায় মেয়র পদে এবং ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর ও মাদারীপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর পদের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাই বাকি ছয়টিতে ফরিদপুরের মধুখালী পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর, রংপুরের বদরগঞ্জের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ২ নং ওয়ার্ডের রংপুরের বদরগঞ্জের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের ২ নং ওয়ার্ডের কাউন্সিলর, ঠাকুরগাঁও পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর এবং চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

শতাধিক ইউপি-উপজেলা-পৌরসভায় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে

Update Time : ০২:৫০:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩