ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

শাকিরা জনপ্রিয় ১৪৫ গানের স্বত্ব বিক্রি করে দিলেন

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ১২:২৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১
  • ৫১০ Time View

জনপ্রিয় ১৪৫টি গানের স্বত্ব বিক্রি করে দিয়েছেন কলম্বিয়ার পপস্টার শাকিরা। লন্ডনভিত্তিক সংগীত ব্যবস্থাপনা সংস্থা হিপনোসিস এ গানগুলো কিনে নিয়েছে। তবে কত টাকায় শাকিরার গানের স্বত্ব কেনাবেচা হয়েছে তা স্পষ্ট করেনি প্রতিষ্ঠানটি।

বুধবার হিপনোসিসের সঙ্গে এ বিষয়ে চুক্তি হয় শাকিরার। এই প্রতিষ্ঠানটি শাকিরার সব গানের স্বত্ব কিনতে চায়।

হিপনোসিসের মুখপাত্র জানান, শাকিরা তার শিল্পীজীবনে যত গান রেকর্ড করেছেন, তার সবই আমরা কিনে নিচ্ছি। এটি আমাদের কোম্পানির জন্য এখন পর্যন্ত সবচেয়ে বড় সাফল্য। শাকিরা একজন জনপ্রিয় শিল্পী। তার জীবনের সব গানের স্বত্ব কেনা যে কোনো প্রতিষ্ঠানের জন্য অনেক বড় অর্জন।

এক বিবৃতিতে শাকিরা বলেন, হিপনোসিস শিল্পীদের মূল্য দিতে জানে। তারা এখন থেকে আমার গানগুলোর দায়িত্ব নিয়ে নিয়েছে।

১৯৯১ সালে প্রথম অ্যালবাম মুক্তির পরই বিশ্বসংগীতে হইচই ফেলে দেন শাকিরা। গত বিশ্বকাপে তার ওয়াকা ওয়াকা এখনও শ্রোতাদের মুখে মুখে। তিনবার গ্র্যামিজয়ী এই শিল্পীর প্রথম সেই অ্যালবাম বিক্রি হয়েছিল আট কোটির বেশি কপি। গানের স্বত্ব, বাড়ি, গাড়ি, অর্থ, পণ্যদূত হিসেবে সম্মানী মিলিয়ে শাকিরার মোট সম্পদের পরিমাণ তিন হাজার কোটি টাকা (গানের স্বত্ব বিক্রির টাকা বাদে)।

Tag :
জনপ্রিয়

নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

শাকিরা জনপ্রিয় ১৪৫ গানের স্বত্ব বিক্রি করে দিলেন

Update Time : ১২:২৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১