ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ আগস্ট ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শাহরুখ-আরিয়ান এ বার একসঙ্গে কফি কাপে চুমুক দেবেন ‘কফি উইথ করণ’-এর নতুন সিজনে

শাহরুখ পুত্র পরিচালক আরিয়ান খানের আত্মপ্রকাশ হতে চলেছে খুব শিগগিরই। যদিও প্রচারের আলো থেকে দূরে থাকতেই ভালোবাসেন আরিয়ান খান। তবে প্রচারসর্বস্ব গ্ল্যামার জগতে নিজের ঢাক নিজেকেই যে পেটাতে হয়, তা ভালই জানেন বাদশাহ। এমনিতেই ছেলে আরিয়ান খানের নাম মাদককাণ্ডে জড়ানোর পর থেকে নিজে সাক্ষাৎকার দেয়া বন্ধ করে দিয়েছেন। অনুরাগীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখেন ‘আস্কএসআরকে’ সেশনের মাধ্যমে। তবে ছেলের কেরিয়ারের গুরুত্ব বুঝেই কি পিতা-পুত্রকে একসঙ্গে দেখা যাবে টেলিভিশনের পর্দায়?

খুব শিগগিরই শুরু হতে চলেছে ‘কফি উইথ কর্ণ’-এর নতুন সিজন। গত সিজনে দুই বান্ধবী ভাবনা পাণ্ডে ও মাহিপ কপূরকে সঙ্গে নিয়ে কর্ণের শোতে আসেন গৌরী খান। যদিও আড়ালে ছিলেন শাহরুখ। তবে এ বার একসঙ্গে কফি কাপে চুমুক দেবেন শাহরুখ-আরিয়ান। সে দিক থেকে দেখতে গেলে কর্ণের শোতে অভিষেক ঘটছে শাহরুখ পুত্রের। সেপ্টেম্বর থেকেই ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং শুরু হবে ‘কফি উইথ কর্ণ’-এর নতুন সিজন। স্বাভাবিক ভাবেই দু’জনের একসঙ্গে উপস্থিতি দর্শকদের জন্য বড় চমক হতে চলেছে, তা বলাই বাহুল্য। তবে এখানেই শেষ নয়। সব ঠিকঠাক থাকলে মা গৌরী খানকে দেখা যাবে তাদের সঙ্গ দিতে। কর্ণের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক খান পরিবারের। গৌরী ও শাহরুখ দুজনেরই খুব কাছের এই পরিচালক। তাই বন্ধুর শো-তেই ছেলের টেলিভিশন অভিষেক করছেন শাহরুখ।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

শাহরুখ-আরিয়ান এ বার একসঙ্গে কফি কাপে চুমুক দেবেন ‘কফি উইথ করণ’-এর নতুন সিজনে

Update Time : ০৫:০২:৫০ অপরাহ্ন, রবিবার, ১৮ জুন ২০২৩