ঢাকা ০১:২৪ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা দিল্লিতে শেখ হাসিনার অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা নেই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর ঘুরে ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আজ ঐতিহাসিক ৫ আগস্ট, জুলাই গণঅভ্যুত্থান দিবস আজকের নামাজের সময়সূচি: ৫ আগস্ট ২০২৬ স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বহাল রাখার আভাস দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় হরমুজে জাহাজে হামলা, জ্বালানি সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ

শিক্ষাপ্রতিষ্ঠানের আবারো ছুটি বাড়ছে

করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির মেয়াদ আরো এক দফা বাড়ানো হতে পারে। চলমান লকডাউনের সময়সীমা বাড়ার কারণে এই ছুটি বাড়তে পারে। রবিবার (২৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, আগামী দুই তিন দিনের মধ্যে সরকারের উপর মহলে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা যায়, চলমান লকডাউনের সময়সীমা ৩০ মে পর্যন্ত বাড়ায় আগামী ২৯ মে পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ঘোষণা থাকলেও তা বাড়ানো হবে। তবে চলমান ছুটি কতদিন বৃদ্ধি করা হবে সে বিষয়ে এখনো কিছু বলেননি সংশ্লিষ্টরা।

করোনার কারণে গত ১৮ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়। সেই ছুটি দফায় দফায় বৃদ্ধি পেয়ে এখনো চলমান আছে।

গত ফেব্রুয়ারিতে করোনার সংক্রমণ কমায় ঈদের পর ২৩ মে স্কুল-কলেজ এবং ২৪ মে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছিল সরকার। নতুন করে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে যাওয়ায় নতুন করে ছুটি বাড়িয়ে তা ২৯ মে পর্যন্ত করা হয়।

Tag :

আলোচনা ব্যর্থ হলে ইরানকে ‘খুব কঠোরভাবে আঘাত’ করা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

শিক্ষাপ্রতিষ্ঠানের আবারো ছুটি বাড়ছে

Update Time : ০৪:৩০:৫১ অপরাহ্ন, রবিবার, ২৩ মে ২০২১