ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী? দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস ১৫ বছর পর পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ফের পালাবদল, সরকার গঠনের পথে বিজেপি নিজের আসনেই বড় ব্যবধানে হেরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরমুজ প্রণালিতে কোনো মার্কিন যুদ্ধজাহাজে হামলা হয়নি, যুক্তরাষ্ট্রের দাবি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ফুটেছে ‘পদ্ম’: মোদি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে রেকর্ড ১৭ শিশুর প্রাণহানি ফরিদপুরে দৈনিক ফতেহাবাদ পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা বিজেপি এগিয়ে এক নজরে বিশ্ব সংবাদ: ৩ মে ২০২৬

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ঢাকায় পদযাত্রা করবে বিএনপি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:১৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৬৭ Time View

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ঢাকায় পদযাত্রা করবে বিএনপি। শুক্রবার দুপুর আড়াইটায় পর রাজধানী বিভিন্ন পয়েন্ট এই পদযাত্রা অনুষ্ঠিত হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বেলা আড়াইটায় রাজধানীর মতিঝিলের গোপীবাগের সাদেক হোসেন খোকা কমিউনিটি সেন্টারের সামনে থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা শুরু হবে।

পদযাত্রাটি টিকাটুলী, গুলিস্তান হয়ে নয়াবাজার গিয়ে শেষ হবে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি আরও বলেন, একই সময়ের মহানগর উত্তর বিএনপির উদ্যোগে পদযাত্রা শুরু হবে উত্তরার জসীমউদ্দীন মোড় থেকে। এটি শেষ হবে উত্তরার আবদুল্লাহপুরে গিয়ে। এতে অতিথি থাকবেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ।

বিএনপির পদযাত্রা কর্মসূচির দিনে আজ রাজপথে সতর্ক থাকবে আওয়ামী লীগ। রাজধানীজুড়ে ক্ষমতাসীন দল ও তাদের সহযোগী সংগঠন শান্তি ও প্রতিবাদ সমাবেশসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে।

এদিকে বিএনপির কর্মসূচি ঘিরে সকাল থেকেই রাজধানীর থানা-ওয়ার্ডে সতর্ক পাহারায় থাকবে নেতাকর্মীরা। তবে মাঠে থাকলেও বিএনপির কর্মসূচিতে সরাসরি কোনো ধরনের বাধা দিতে চায় না আওয়ামী লীগ।

দলটির নেতারা বলছেন, তাদের এসব কর্মসূচি পালটাপালটি নয়। তাদের দাবি-কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যেই তারা সতর্ক পাহারায় থাকবেন।

‘দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য-সহিংসতা ও আগুন-সন্ত্রাসের প্রতিবাদে’ আজ শান্তি সমাবেশ করবে মহানগর উত্তর আওয়ামী লীগ। বিকাল ৩টায় মোহাম্মদপুর কাদেরাবাগের হাজী মকবুল হোসেন কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

যুবলীগও ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ এবং বিকাল ৪টায়, ঢাকা মহানগর যুবলীগ উত্তরের উদ্যোগে ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

Tag :
জনপ্রিয়

ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী?

সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে ঢাকায় পদযাত্রা করবে বিএনপি

Update Time : ০৬:১৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩