ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন

সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হ‌য়ে‌ছে দিনাজপুরে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:৩৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
  • ২৭২ Time View

উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুর। শীতকালে রেকর্ড বৃষ্টিপাতের পর উত্তরাঞ্চলে আবার শীত জেঁকে বসেছে। মাঘের শুরুতেই শৈত্যপ্রবাহের কবলে পড়েছে দিনাজপুর। মৃদু শৈত্যপ্রবাহটি দিনাজপুর ছাড়াও পঞ্চগড়, কুড়িগ্রামসহ বেশ কয়েকটি এলাকায় বিরাজ করছে। হিমেল বাতাসের সঙ্গে ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।

বুধবার (১৯ জানুয়ারি) সকাল ৬টায় জেলায় সর্ব‌নিম্ন তাপমাত্রা ৯ দশ‌মিক ৭ ডিগ্রি সেল‌সিয়াস রেকর্ড করা হ‌য়ে‌ছে। এ সময় বাতা‌সে আর্দ্রতা ৯৯ শতাংশ ও গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার ছিল।

জেলার চিরিরবন্দর উপলোর বড় গ্রামের ইট ভাটার শ্রমিক আব্দুর রহমান  বলেন, দুই দিন ধরি ভাটায় যাইনি। শীতল বাতাস আর ঘন কুয়াশার কারণে বাসায় বসে আছি। এই ঠান্ডায় হাত-পা কোকড়া নাগি যাছে।

দিনাজপুর শহরের অটোচালক সুমন ইসলাম বলেন, বৃষ্টির পর থেকে বেলা ১১টার পর ড়া বাড়ির বাইরে আসছে না মানুষ। আবার সন্ধ্যার আগেই ঘরে ফিরছে তারা। এ কারণে যাত্রী না পেয়ে বেশির ভাগ সময় বেকার হয়ে বসে থাকতে হচ্ছে। দিনে আগে যে পরিমাণ রোজগার হতো এখন ঠান্ডার কারণে তা হচ্ছে না।

কৃষক রবিউল  বলেন, ঠান্ডা বাতাস আর ঘন কুয়াশার জন্য কিছু দেখা যাছে না। তাই মাঠ কাজে যেতে পারছি না। দুপুরের দিকে একটু বেলা দেখা গেলেও আকাশে মেঘের কারণে তা বেশিক্ষণ স্থায়ী হচ্ছে না।

দিনাজপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। শীতের প্রকোপ কয়েক দিন অব্যাহত থাকবে। তবে অতিরিক্ত কুয়াশা ও উত্তর-পশ্চিম অঞ্চল থেকে আসা হিমালয়ের শীতল বায়ু প্রবাহের কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। জানুয়ারির শেষ সপ্তাহে দিনাজপুরে আবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

Tag :
জনপ্রিয়

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র

সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হ‌য়ে‌ছে দিনাজপুরে

Update Time : ০৩:৩৮:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২