ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৭ আগস্ট ২০২৬ নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৬২ জনে দাঁড়িয়েছে, নিখোঁজ শত শত পর্যটক নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সালমান খান নিজের বাসভবনের সামনে অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে গেছেন

কেবল হুমকি দেওয়াই নয়, সালমান খানকে হত্যার চেষ্টাও করা হয়েছে। নিজের বাসভবনের সামনে অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে গেছেন তিনি। পুলিশের সূত্রের বরাত দিয়ে খবরটি প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস নাউ। তবে কবে অভিনেতাকে হত্যার চেষ্টা করা হয়, সেটা জানা যায়নি।

হত্যার হুমকি পাওয়ার পর সালমানের নিরাপত্তা জোরদার করা হয়। কিন্ত অভিনেতা সকালে যখন সাইকেল চালাতে যান, তখন সঙ্গে নিরাপত্তারক্ষী নেন না। তাঁর নিরাপত্তায় এই ফাঁক ধরেই হত্যার পরিকল্পনা করা হয়। পুলিশ জানায়, সালমানকে হত্যার উদ্দেশ্য নিয়ে শার্পশুটার তাঁর বাড়ির বাইরে লুকিয়ে ছিলেন। নিজের রাইফেলটি লুকিয়েছিলেন বিশেষভাবে তৈরি একটি হকিস্টিকের খাপে।

এ ঘটনা নিয়ে সালামন বা মুম্বাই পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ভারতীয় গণমাধ্যমগুলো অভিনেতাকে হত্যাচেষ্টার পেছনেও লরেন্স বিষ্ণোইয়ের হাত আছে বলে জানিয়েছে।

জনপ্রিয় পাঞ্জাবি র‍্যাপার সিধু মুসে ওয়ালাকে হত্যার রেশ কাটতে না কাটতেই বলিউডে তোলপাড় হয় নতুন ঘটনা নিয়ে। গত রোববার হত্যার হুমকি দেওয়া হয় সালমান খানকে। অভিনেতার বাবা সেলিম খান প্রাতর্ভ্রমণে বের হলে তাঁকে হুমকি দেওয়া চিঠি দেওয়া হয়। ঘটনার গুরুত্ব আরও বেড়ে যায়, যখন জানা যায়, সালমানকে হত্যার হুমকিদাতা আর কেউ নন, কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। জেলে বন্দী বিষ্ণোইয়ের নাম উঠে এসেছে মুসে ওয়ালাকে হত্যার ঘটনাতেও। ঘটনার গুরুত্ব বুঝে মুম্বাই পুলিশ ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগ দ্রুত শুরু করে তদন্ত। সেই তদন্তে উঠে এসেছে চমকে ওঠার মতো তথ্য।

Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

সালমান খান নিজের বাসভবনের সামনে অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে গেছেন

Update Time : ০১:৪৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুন ২০২২