ঢাকা ০৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ে নিহত ৫

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:১৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২
  • ২৫৭ Time View

সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ে গাছের নিচে চাপা পড়ে এবং বজ্রপাতে পাঁচজন নিহত হয়েছেন। জেলার জগন্নাথপুর উপজেলায় কালবৈশাখী ঝড়ে গাছচাপায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া শাল্লা উপজেলায় বজ্রপাতে নিহত হয়েছেন বাবা ও ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন শিশুসহ আরো দু’জন।

বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।

এছাড়া সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় ঝড় বয়ে যাওয়ায় শতাধিক ঘরবাড়ি-গাছপালা বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে।

সুনামগঞ্জের জগন্নাথপুরে ভোররাতে কালবৈশাখী ঝড়ে গাছের নিচে চাপা পড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। তারা হলেন উপজেলার পাটলি ইউনিয়নের সোলেমানপুর গ্রামের মোহাম্মদ হোসেন (৪০), তার স্ত্রী মাহিমা আক্তার (৩৫) ও তাদের সন্তান মৌসুমি বেগম (৪)।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জগন্নাথপুর থানার ওসি শশাঙ্ক পাল কালবৈশাখী ঝড়ে একই পরিবারের তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে সকাল ৭টার দিকে সুনামগঞ্জের শাল্লায় বজ্রপাতে বাবা ও ছেলে নিহত হয়েছেন। তারা হলেন উপজেলার শাল্লা ইউনিয়নের নাছিরপুর গ্রামের মুকুল খাঁন (৫০) ও তার ছেলে মাসুদ খাঁন (৭)।

এলাকাবাসী সূত্রে জানা যায়, ভোরবেলা নাছিরপুর গ্রামের মুকুল খাঁন, তার দুই ছেলে ও শ্যালকপুত্রকে নিয়ে বাড়ির পাশে হাওরে কৃষি কাজ করতে যান। সকাল ৭টায় হঠাৎ কালবৈশাখী ঝড়ের সাথে বজ্রপাতের কবলে পরে মুকুল খাঁন ও ছেলে মাসুদ খাঁন ঘটনাস্থলেই নিহত হন। এসময় মুকুল খাঁনের আরেক ছেলে রিমন খাঁন (১১) ও শ্যালকপুত্র তানভীর হোসেন (৭) আহত হন। তাদের চিকিৎসার জন্য হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
এ বিষয়ে শাল্লা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সাত্তার জানান, সকালে বাড়ির পাশের হাওরের জমিতে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতের কবলে পরে এ হতাহতের ঘটনাটি ঘটে।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম নাছিরপুরে বজ্রপাতে বাবা-ছেলে নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এছাড়াও সুনামগঞ্জ সদর জামালগঞ্জ, ধর্মপাশা, তাহিরপুর, দিরাই উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীতে শতাধিক ঘরবাড়ি-গাছপালা বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ে নিহত ৫

Update Time : ০৯:১৫:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ এপ্রিল ২০২২