ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস ১৫ বছর পর পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ফের পালাবদল, সরকার গঠনের পথে বিজেপি নিজের আসনেই বড় ব্যবধানে হেরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরমুজ প্রণালিতে কোনো মার্কিন যুদ্ধজাহাজে হামলা হয়নি, যুক্তরাষ্ট্রের দাবি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ফুটেছে ‘পদ্ম’: মোদি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে রেকর্ড ১৭ শিশুর প্রাণহানি ফরিদপুরে দৈনিক ফতেহাবাদ পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা বিজেপি এগিয়ে এক নজরে বিশ্ব সংবাদ: ৩ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৪ মে ২০২৬

স্বাস্থ্য পরীক্ষা শেষে গুলশান বাসার উদ্দেশে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে গুলশান বাসার উদ্দেশে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার (০৬ এপ্রিল) বিকাল ৬টায় হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওয়ানা দেন। এর আগে বিকেল সোয়া ৪টার দিকে গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা করেন তিনি।
খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (০৫ এপ্রিল) চিকিৎসকদের একটি টিম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করতে তার বাসায় যান। পরে তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়। প্রথমে খালেদা জিয়া রাজি না হলেও চিকিৎসকরা তাকে হাসপাতালে নেওয়ার কারণ বোঝাতে সক্ষম হন।
জানা গেছে, শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকরা রোজা রাখতে নিষেধ করলেও খালেদা জিয়া রোজা রাখার চেষ্টা করেন। এতে তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।
এর আগে টানা ৮১ দিন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গত ১ ফেব্রুয়ারি বাসায় ফেরেন বিএনপির চেয়ারপারসন।
দুর্নীতির মামলায় খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয়। করোনার কারণে ২০২০ সালের ২৫ মার্চ সরকার শর্তসাপেক্ষে তাকে মুক্তি দেয়। পরে পাঁচ দফা তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়।
Tag :
জনপ্রিয়

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস

স্বাস্থ্য পরীক্ষা শেষে গুলশান বাসার উদ্দেশে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন

Update Time : ০২:১৯:২২ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২