ঢাকা ১২:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন এক নজরে বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬

হেলেনা-পরীমনি-রাজ-পিয়াসা-মৌয়ের বাসায় একযোগে তল্লাশি

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা পরীমনি, আলোচিত প্রযোজক নজরুল ইসলাম রাজ, মডেল ফারিয়া মাহবুব পিয়াসা ও মরিয়ম আক্তার মৌয়ের বাসায় একযোগে তল্লাশি চালিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এছাড়াও হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসা থেকে অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে ল্যাপটপ, মোবাইল ফোন, পেন-ড্রাইভ ও বিভিন্ন কাগজপত্র।
শনিবার (৭ আগস্ট) বিকেল থেকে তাদের বাসায় একযোগে অভিযান শুরু হয়। রাতে বিষয়টি নিশ্চিত করেন সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক।
তিনি বলেন, মামলার তদন্তের স্বার্থে পরীমনি, পিয়াসা, মৌ, রাজের বাসায় তল্লাশি চালানো হয়েছে। অভিযানে বিভিন্ন ধরনের আলামত সংগ্রহ করা হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।
তল্লাশি শেষে সিআইডি কর্মকর্তারা সাংবাদিকদের বলেছেন, ‘প্রয়োজন হলে আবারও তল্লাশি চালাবেন তারা।’
এর আগে, বিকেলে হেলেনা জাহাঙ্গীরের গুলশানের বাসায় সিআইডির অভিযানের কথা জানা যায়। বিষয়টি নিশ্চিত করে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আজাদ রহমান বলেন, হেলেনা জাহাঙ্গীরের মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। সেই মামলার তদন্তের পরিপ্রেক্ষিতেই তার বাসায় তল্লাশি করা হচ্ছে। তল্লাশি শেষে বিস্তারিত জানা যাবে।
সম্প্রতি র‍্যাব ও গোয়েন্দা পুলিশের একাধিক অভিযানে আটক হন পরীমনি, পিয়াসা, মৌ ও রাজ। তাদের সবার বাসা থেকেই মাদক উদ্ধার করা হয়েছে। তাদের পৃথক পৃথক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। সবাই বিভিন্ন মেয়াদে রিমান্ডে আছেন। তাদের মামলাগুলো সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।
Tag :

ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

হেলেনা-পরীমনি-রাজ-পিয়াসা-মৌয়ের বাসায় একযোগে তল্লাশি

Update Time : ০৪:৩৫:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১