ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অষ্টম ধাপে ৫ জেলার ৭টি ইউনিয়ন পরিষদে শুরু হয়েছে ভোটগ্রহণ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:০০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২
  • ৩১০ Time View

অষ্টম ধাপে ৫ জেলার ৭টি ইউনিয়ন পরিষদে শুরু হয়েছে ভোটগ্রহণ। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। নির্বাচন কমিশনের (ইসি) যুগ্মসচিব ও জনসংযোগ পরিচালক এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান।

ইসি জানায়, অষ্টম ধাপে ৫ জেলার ৮টি ইউপির ভোটগ্রহণ হওয়ার কথা থাকলে ভোলার লালমোহনের বদরপুর ইউপি নির্বাচন স্থগিত রয়েছে। এছাড়া যেসব ইউপিতে ভোট হচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে- ঢাকার কেরানীগঞ্জের তারাগঞ্জ, গাজীপুরের কালিয়াকৈরের শ্রীফলতরী, নোয়াখালী জেলার হাতিয়ার সুখচর ও নলচিরা, সুবর্ণচরের চর জব্বর ও চর জুবলি ও ঝিনাইদহের শৈলকুপার নিত্যানন্দপুর। এসব ইউপিতে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে ২০০ জনের মতো প্রার্থী রয়েছেন।

ভোটের পরিবেশ শান্তিপূর্ণ রাখার জন্য নির্বাচনী এলাকায় ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এ ক্ষেত্রে ৮ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা নিষেধাজ্ঞা শুরু হয়েছে। চলবে ১১ ফেব্রুয়ারি মধ্যরাত ১২টা পর্যন্ত। কয়েকটি দুর্গম চরাঞ্চলে ভোটের দিনের জন্য নেয়া হয়েছে কড়া নিরাপত্তা। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে আছে বাড়তি সতর্কতা।

এবার ইউনিয়ন পরিষদের নির্বাচন শুরু হয় গত বছরের ২১ জুন। প্রথম ধাপে দুই দফায় ৩৬৯ ইউপিতে এবং দ্বিতীয় ধাপে ৮৩৩ ইউপিতে ভোট হয়। তৃতীয় ধাপে ১ হাজার ইউপিতে, চতুর্থ ধাপে ৮৩৬, পঞ্চম ধাপে ৭০৭, ষষ্ঠ ধাপে ২৯১ এবং সপ্তম ধাপে ১৩৮ ইউনিয়নে নির্বাচন হয়েছে।

Tag :

অষ্টম ধাপে ৫ জেলার ৭টি ইউনিয়ন পরিষদে শুরু হয়েছে ভোটগ্রহণ

Update Time : ০৫:০০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২