ঢাকা ০২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ত্র মামলায় আলোচিত রুবেলসহ দুইজনের ১৭ বছরের কারাদণ্ড

  • Reporter Name
  • Update Time : ১২:০৮:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪
  • ২৩৬ Time View

ফরিদপুরে অস্ত্র মামলায় আলোচিত দুই হাজার কোটি টাকা পাচার মামলার অন্যতম আসামি ইমতিয়াজ হাসান রুবেল (৪৯) ও স্থানীয় সাংবাদিক রেজাউল করিম বিপুলকে (৩৮) কারাদণ্ড দিয়েছেন আদালত।

অস্ত্র নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় ফরিদপুর প্রেসক্লাবের বহিষ্কৃত সভাপতি রুবেল ও তার সহযোগী বিপুলকে দুটি ধারায় মোট ১৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারী) দুপুর সাড়ে ১২টার ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।

আদালত পুলিশের পরিদর্শক আবুল খায়ের জানান, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে পুলিশ পাহারায় তাদের কারাগারে পাঠানো হয়।

আদালত সূত্র জানায়, অস্ত্র আইনে দুজনকে ১০ বছর করে এবং গুলি রাখায় একই আইনে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দেন বিচারক। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী আসামিরা দুটি ধারার সাজা একসঙ্গে ভোগ করতে পারবেন।

এর আগে ২০২০ সালের জুনে জেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি সুবল চন্দ্র সাহার বাড়িতে হামলার মামলায় ইমতিয়াজ হাসান রুবেলসহ নয়জনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের নামে পৃথক দুটি মামলা হয়। এছাড়া মানি লন্ডারিংসহ বরকত ও রুবেলের বিরুদ্ধে বিভিন্ন অপরাধে ১১টি মামলা করা হয়।

Tag :
জনপ্রিয়

অস্ত্র মামলায় আলোচিত রুবেলসহ দুইজনের ১৭ বছরের কারাদণ্ড

Update Time : ১২:০৮:২০ অপরাহ্ন, রবিবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪