ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ব হৃদরোগ দিবস আজ বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমানো হয়েছে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: এমপির জামাতা গ্রেপ্তার বাংলাদেশের বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির উপাদানে কোনো অ্যাড ভ্যালোরেম শুল্ক নেবে না যুক্তরাষ্ট্র পরিত্যক্ত বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সেমিতে বাংলাদেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৯ সেপ্টেম্বর ২০২৬ দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ

আক্রমণ হলে আমরাও পাল্টা আক্রমণ করব কি না, সেটা সময় বলে দেবে: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৯:৪৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২
  • ২৭৪ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির আগুন নিয়ে খেলা শুরু হয়ে গেছে। খেলা হবে আন্দোলনে, খেলা হবে নির্বাচনে, ডিসেম্বরে খেলা হবে। আক্রমণ হলে আমরাও পাল্টা আক্রমণ করব কি না, সেটা সময় বলে দেবে।

শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, গত পরশু রাতে বিআরটিসি বাস মতিঝিলে পুড়িয়ে দেওয়া হয়েছে। তারা জানান দিয়েছে যে, আবার তারা ফিরে আসছে। খেলা হবে আর আমাদের কর্মীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর ললিপপ খাবে তা হবে না।  প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে সতর্ক পাহারা দেবে সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারাদেশে ইউনিয়ন গ্রাম পাড়া-মহল্লায় পাহারা থাকবে।

তিনি বলেন, বিআরটিসির বাস পুড়িয়েছেন, আর যদি আগুন নিয়ে আসেন, সন্ত্রাস করেন; তাহলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেওয়া হবে।

বিএনপির উদ্দেশে কাদের বলেন, আপনাদের সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান আপনাদের পছন্দ নয়, পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছে সেই জায়গা আপনাদের পছন্দ নয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা (বিএনপি) এখন জঙ্গি-অস্ত্রবাজদের মাঠে নামিয়েছে। আমাদের কাছে খবর আছে- বস্তায় বস্তায় টাকা আসে দুবাই থেকে, হায়রে টাকা।

পাচারের বিরুদ্ধে খেলা হবে উল্লেখ করে তিনি বলেন, তারেক সিঙ্গাপুরে টাকা পাচার করেছে। এখনও যারা পাচার করছে তাদের খবর আছে। শেখ হাসিনা কাউকে ক্ষমা করবেন না।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

Tag :

বিশ্ব হৃদরোগ দিবস আজ

আক্রমণ হলে আমরাও পাল্টা আক্রমণ করব কি না, সেটা সময় বলে দেবে: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক

Update Time : ০৯:৪৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ডিসেম্বর ২০২২