ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান বড় পরিসরে সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছেন ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৬ জুলাই ২০২৬ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প

আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৫২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৭১ Time View
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষণা দিয়েছে জাতীয় পার্টি (জাপা)। শনিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর পোস্তগোলায় কর্মী সমাবেশে সংগঠনটির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, ‘আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি। সস্তায় এমপি, মন্ত্রী হয়ে লাভ নেই। জনগণের ভোটে নির্বাচিত হতে চাই। ’
জিএম কাদের বলেন, নির্বাচনে জাতীয় পার্টি হারুক কিংবা জিতুক, মানুষের ভোটের অধিকার ফেরত চায় জাপা।
উচ্চ আদালতের আদেশে জাতীয় পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা ওঠার ছয় দিনের মাথায় প্রথমবার খোলা ময়দানে তৃণমূল কর্মীদের সামনে হাজির হন জিএম কাদের।
তিনি বলেন, জনগণ শুধু চেহারার নয়, রাজনীতির গুণগত পরিবর্তন চায়। এজন্য জনগণের সমর্থন নিয়ে দেশ শাসনের প্রস্তুতি নিচ্ছে জাতীয় পার্টি।
আইএমএফের শর্ত মানতে এবং ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অজুহাতে সরকার গ্যাস বিদ্যুতের দাম বাড়াচ্ছে বলে জাতীয় পার্টির চেয়ারম্যান অভিযোগ করেন। টিসিবির পরিবর্তে রেশনের মাধ্যমে জনগণকে পণ্য দেয়ার দাবি জানান জিএম কাদের।
তিনি বলেন, গত সাতবছরে রিজার্ভ চুরির অর্থ ফেরত আনতে পারেনি সরকার। রিজার্ভ চুরির তদন্ত রিপোর্ট এখনো প্রকাশ করা হয়নি।
Tag :
জনপ্রিয়

ফরিদপুরে সদ্য নির্বাচিত যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সম্পাদক কামরুল হাসান খান সাইফুলকে সংবর্ধনা

আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি

Update Time : ০৪:৫২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৩