ঢাকা ০৭:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বিশ্ব হৃদরোগ দিবস আজ বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিনের মতো বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম দেশের বাজারে সোনার গহনার দাম আরও কমানো হয়েছে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: এমপির জামাতা গ্রেপ্তার বাংলাদেশের বিশেষায়িত ওষুধ ও ওষুধ তৈরির উপাদানে কোনো অ্যাড ভ্যালোরেম শুল্ক নেবে না যুক্তরাষ্ট্র পরিত্যক্ত বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার কোয়ার্টার ফাইনাল ম্যাচ, সেমিতে বাংলাদেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২৯ সেপ্টেম্বর ২০২৬ দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ

আগামী ৯ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৫১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২
  • ২৮৮ Time View

আগামী ৯ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ এ সমাবেশ করবে।

মঙ্গলবার (২২ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এ তথ্য নিশ্চিত করেছেন।

আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করার ঘোষণা আগেই দিয়ে রেখেছে বিএনপি। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ বিএনপির এই সমাবেশ ঘিরে রাজধানীতে পাল্টা কর্মসূচির পরিকল্পনা করছে বলে কিছুদিন ধরে খবর বেরিয়েছে। ফলে ১০ ডিসেম্বর ঘিরে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে রাজনৈতিক অঙ্গনে।

এরইমধ্যে আজ ওই ‘১০ ডিসেম্বরে’র ঠিক আগের দিন পল্টনে সমাবেশের ঘোষণা দিল ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

এর আগে গত রোববার (২০ নভেম্বর) বিকেলে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে সমাবেশ ও শান্তি মিছিল অনুষ্ঠিত হয়। উত্তরের সমাবেশের পরে এবার দক্ষিণ শাখা এই সমাবেশের তারিখ নির্ধারণ করেছে।

এ সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

Tag :

বিশ্ব হৃদরোগ দিবস আজ

আগামী ৯ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ

Update Time : ০৪:৫১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ নভেম্বর ২০২২