ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস ১৫ বছর পর পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ফের পালাবদল, সরকার গঠনের পথে বিজেপি নিজের আসনেই বড় ব্যবধানে হেরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরমুজ প্রণালিতে কোনো মার্কিন যুদ্ধজাহাজে হামলা হয়নি, যুক্তরাষ্ট্রের দাবি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ফুটেছে ‘পদ্ম’: মোদি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে রেকর্ড ১৭ শিশুর প্রাণহানি ফরিদপুরে দৈনিক ফতেহাবাদ পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা বিজেপি এগিয়ে এক নজরে বিশ্ব সংবাদ: ৩ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৪ মে ২০২৬

আন্দোলনের নামে নাশকতা-বিশৃংখলা করলে জনগণকে নিয়ে জবাব হবে কঠোর : তথ্যমন্ত্রী

বিএনপি আন্দোলনের নামে কোনো নাশকতা-বিশৃংখলা করলে জনগণকে নিয়ে আওয়ামী লীগ যেমন কড়া জবাব দেবে তেমনি মানুষের নিরাপত্তা রক্ষায় সরকারও কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে বঙ্গবন্ধু এভিনিউয়ে বাংলাদেশ হিজড়া কল্যাণ ফাউন্ডেশন আয়োজিত ইফতার ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি। পরে বিএনপির মন্তব্য ‘সরকারের সাথে ফয়সালা রাজপথে হবে’ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ হুঁশিয়ারি দেন।
বিএনপির এই আন্দোলনের হুমকি আমরা গত সাড়ে তেরো বছর ধরে শুনছি উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন,  গণতন্ত্রে  আন্দোলন করার অধিকার থাকে। কিন্তু আন্দোলনের নামে যদি জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করা হয়, গাড়ি পোড়ানো, ভাংচুর  হয়, আন্দোলনের নামে যদি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়, তাহলে জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ এর কড়া জবাব দেবে এবং সরকার মানুষের নিরাপত্তা বিধানের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
এর আগে হিজড়া কল্যাণ ফাউন্ডেশন সভাপতি আবিদা সুলতানা মিতুর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তৃতায় ড. হাছান মাহমুদ বলেন, একসময় হিজড়াদের কোনো পরিচয় ছিলো না, সমাজ তাদের অবহেলিত করে রেখেছিলো। বাংলাদেশে আর কেউ নয়, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম ২০১৩ সালে হিজড়াদের নারী-পুরুষের বাইরে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
সরকারি চাকরি থেকে শুরু করে সব জায়গায় কাঠামো অনুযায়ী তাদের চাকরির সুযোগ নিশ্চিত করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আগে হিজড়া সম্প্রদায়ের মানুষ পাড়া-প্রতিবেশি থেকে দূরে থাকতো, শেখ হাসিনার সরকার, বিশেষ করে প্রধানমন্ত্রী নিজে তাদেরকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় এনে ঘর দিয়ে সবার সাথে বসবাসের মর্যাদা দিয়েছেন, প্রশিক্ষণের সুযোগ দিয়েছেন, যা অন্য কেউ কখনো দেয়নি, ভাবেনি।
বঙ্গবন্ধু এভিনিউয়ের ১১ নম্বর ভবনের সরু সিঁড়ি বেয়ে পাঁচতলায় হিজড়া ফাউন্ডেশনের অপরিসর অফিসটিতে উপস্থিত হয়ে ড. হাছান মাহমুদ অভিভূত হিজড়া সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘পঁচাত্তর সালের পরে জিয়াউর রহমান, এরশাদ সাহেব এবং খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দুইবার এমনকি বিশেষ ধরনের সরকারও দুই বছর ক্ষমতায় ছিলো, কিন্তু কেউ হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষকে কোনো স্বীকৃতি দেয়নি, দিয়েছেন শুধু শেখ হাসিনা। তাই আপনারা সবাই বঙ্গবন্ধুকন্যার সাথে থাকবেন।’
সভা শেষে হিজড়া সদস্যদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ করেন তথ্যমন্ত্রী।
Tag :

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস

আন্দোলনের নামে নাশকতা-বিশৃংখলা করলে জনগণকে নিয়ে জবাব হবে কঠোর : তথ্যমন্ত্রী

Update Time : ০৫:০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ২৭ এপ্রিল ২০২২