ঢাকা ০৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

আবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২
  • ২৭৭ Time View
আবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভা‌লো মা‌নের সোনার দাম ভরিতে বাড়ানো হ‌য়ে‌ছে ১ হাজার ২৮৫ টাকা। ফ‌লে রবিবার (১১ সেপ্টেম্বর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনার দাম পড়বে ৮৪ হাজার ৫৬৪ টাকা। যা আজ শনিবার পর্যন্ত ছিল ৮৩ হাজার ২৮০ টাকা।
শনিবার (১০ সেপ্টেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটন সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে।
বাজু‌সের নতুন ঘোষণা অনুযায়ী ১১ সেপ্টেম্বর থেকে থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ পড়বে ৮৪ হাজার ৫৬৪ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম ভরি নির্ধারণ করা হয়েছে ৮০ হাজার ৭১৪ টাকা।
১৮ ক্যারেটের প্রতি ভরি পড়বে ৬৯ হাজার ১৬৭ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ হাজার ৩৮৬ টাকা।
তবে রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।
Tag :

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক

আবার সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি

Update Time : ০৫:২৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ সেপ্টেম্বর ২০২২