ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী

ইউক্রেনের দাবি এখন পর্যন্ত ২৪ হাজার ২০০ রুশ সেনা নিহত হয়েছে

ইউক্রেন দাবি করেছে, রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধে এখন পর্যন্ত ২৪ হাজার ২০০ রুশ সেনা নিহত হয়েছে। সেই সঙ্গে রাশিয়ার ১৯৪টি যুদ্ধবিমান ছাড়াও ১৫৫টি হেলিকপ্টার, এক হাজার ৬২টি ট্যাংকসহ দুই হাজার ৫৬৭টি সাঁজোয়া যুদ্ধযান গুঁড়িয়ে দেয়ারও দাবি করেছে দেশটি।

মঙ্গলবার ইউক্রেন সেনার ঊর্ধ্বতন এক কর্মকর্তা রাশিয়ার বিশাল এই ক্ষতিসাধনের দাবি করেছেন।

ইউক্রেনীয় সৈন্যদলের এই কর্মকর্তা বলেন, যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৪৭৫টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা ছাড়াও ১৬২টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা, এক হাজার ৮৪৩টি যুদ্ধযান ও ২৯১টি মানববিহীন যান ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী।

গত ২৪ ফেব্রুয়ারি শুরু হওয়া দুই দেশের এই সংঘাত মঙ্গলবার ৬৮তম দিনে গড়িয়েছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত দুই হাজার দুই হাজার ৮২৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও প্রায় তিন হাজার ১৮২ জন। তবে এক বিবৃতিতে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হওয়ার আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।

এদিকে, ইউক্রেনের সেনাদলকে রাশিয়ার হামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সহায়তার অংশ হিসেবে ৮০০ মিলিয়ন ডলার প্রদানের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ডজন ডজন আর্টিলারি ক্ষেপণাস্ত্র ছাড়াও এক লাখ ৪৪ হাজার রাউন্ড গোলাবারুদ ও অসংখ্য ড্রোন এই প্যাকেজের অংশ। যেগুলো ইউক্রেনের সামরিক শক্তিকে আরও মজবুত করতে ইতোমধ্যেই পাঠানো হাজার হাজার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধক ও আকাশপথে হামলার প্রতিরোধক ব্যবস্থার পরিপূরক হবে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র।

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর থেকে বিভিন্ন দেশের নিষেধাজ্ঞা ও সমালোচনার জেরে ইউরোপের দেশ পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করেছে রাশিয়া জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম। এর পরপরই দেশদুটির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে- গ্যাস ইস্যুতে মস্কো ব্লাকমেইল করার চেষ্টা করছে।

Tag :

জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি

ইউক্রেনের দাবি এখন পর্যন্ত ২৪ হাজার ২০০ রুশ সেনা নিহত হয়েছে

Update Time : ০৪:২১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মে ২০২২