ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী

ইউক্রেনের সেনাদের হটিয়ে দিয়ে মারিউপোলের প্রায় পুরোটাই দখল করে নিয়েছে রুশ বাহিনী

রাশিয়ার সেনারা মারিউপোলের আজভস্টালে অব্যহতভাবে গোলাবর্ষণ ও বোমাবর্ষণ করছে। ইউক্রেনের সেনাদের হটিয়ে দিয়ে মারিউপোলের প্রায় পুরোটাই দখল করে নিয়েছে রুশ বাহিনী।
রাশিয়ার সেনাদের হামলার মুখে ইউক্রেনের কিছু সেনা মারিউপোলের আজভস্টালে আশ্রয় নিয়েছিলো। যা শহরটিতে ইউক্রেনের শেষ ঘাঁটি হিসেবে বিবেচনা করা হচ্ছিলো।
এখন এই আজভস্টালে ব্যাপক হামলা চালাচ্ছে রুশ বাহিনী।
আজভস্টালে আশ্রয় নেওয়া সেনাদের আত্মসমর্পণ করতে সময় বেঁধে দিয়েছিল রাশিয়া। কিন্তু সেই সময় অনুযায়ী তারা আত্মসমর্পণ করেনি।
এরপর সেই আজভস্টালে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া।
পেত্রো আন্দ্রিয়ুসচেনকো নামে মারিউপোলের মেয়রের একজন উপদেষ্টা অভিযোগ করেছেন, আজভস্টালে থাকা সেনাদের অবরুদ্ধ করে হামলা চালাচ্ছে রাশিয়া। তাদের বেরও হতে দেওয়া হচ্ছে না।
পেত্রো আন্দ্রিয়ুসচেনকো দাবি  করে বলেছেন, লেফট ব্যাংকে সারাদিন যুদ্ধ হচ্ছে। দখলদাররা  (রুশ বাহিনী) যত অস্ত্র আছে তার সব ব্যবহার করে আজভস্টালে বোমা ও গুলি করছে।
তিনি আরও দাবি করেন, রাশিয়া বুঝতে পেরেছে আজভস্টালে থাকা সেনারা আত্মসমর্পণ করবে না। তাই রুশ বাহিনী তাদের মুছে ফেলার পরিকল্পনা হাতে নিয়েছে।
তাছাড়া রুশ বাহিনী ইউক্রেনের সর্বশেষ কিছু সেনাকে ফাঁদে ফেলতে চাইছে বলেও অভিযোগ করেন পেত্রো আন্দ্রিয়ুসচেনকো।
তিনি বলেন, তাদের (রাশিয়ার) দেওয়া বার্তা অনুযায়ী, নিরাপদে বের হয়ে যাওয়ার করিডোরগুলো লাল পতাকা দিয়ে চিহ্নিত করা থাকবে। কিন্তু কোনো চিহ্ন ছিল না। তারা আসলে আমাদের রক্ষীদের (সেনাদের) ফাঁদে ফেলার প্রস্তুতি নিচ্ছে। সূত্র: সিএনএন
Tag :

জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি

ইউক্রেনের সেনাদের হটিয়ে দিয়ে মারিউপোলের প্রায় পুরোটাই দখল করে নিয়েছে রুশ বাহিনী

Update Time : ০৪:৩০:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৮ এপ্রিল ২০২২