ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু কাল শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে যেসব কর্মসূচি নিল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, আরও ২ শিশুর মৃত্যু

ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানকে ‘সন্ত্রাসবাদী’ কর্মকাণ্ড বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট

ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানকে ‘সন্ত্রাসবাদী’ কর্মকাণ্ড বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি। যেসব কৌশল তারা অনুসরণ করছে, তার সঙ্গে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএসের সাদৃশ্য আছে বলেও মন্তব্য করেছেন তিনি।

শনিবার (১২ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানায়।

শুক্রবার (১১ মার্চ) দিবাগত মধ্যরাতে সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইউক্রেনে রুশ সেনাদের অভিযান ইসলামিক স্টেটের সন্ত্রাসীদের কর্মকাণ্ডের মতই।

রুশ বাহিনীর বিরুদ্ধে মেলিটোপোলের মেয়রকে জিম্মি করা এবং শুক্রবার ওই শহর থেকে লোকজন সরিয়ে নেওয়ার কার্যক্রম দ্রুত হ্রাস পাওয়ার অভিযোগ তোলার পরই এ মন্তব্য করলেন জেলেনস্কি। এ সময় তিনি আবারও সব ইউক্রেনীয়কে রাশিয়ানদের প্রতিহত করার আহ্বান জানান। আবেদন করেন রাশিয়ান মায়েদের কাছেও।

জেলেনস্কি বলেন, আপনার সন্তানদের বিদেশে যুদ্ধে পাঠাবেন না। আপনার ছেলে কোথায় আছে তা যাচাই করে দেখুন। যদি সন্দেহ হয় যে আপনার ছেলেকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো হতে পারে, অবিলম্বে ব্যবস্থা নিন।

বক্তব্যের শেষের দিকে জেলেনস্কি হালকা কণ্ঠে উল্লেখ করেন, চীনে প্যারালিম্পিক শীতকালীন গেমসে পদক সংখ্যায় ইউক্রেন দ্বিতীয় স্থানে রয়েছে। তিনি বলেন, ইউক্রেনের বিজয়… এই স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ বিজয় খুবই মূল্যবান।

গত ২৪ ফেব্রুয়ারি ভোর থেকে সাবেক সোভিয়েত ইউনিয়নের দেশ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। শনিবার (১২ মার্চ) ১৭তম দিনে গড়িয়েছে এই অভিযান। বিগত ১৬ দিনে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী রুশ বাহিনীর দখলে।

Tag :

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার

ইউক্রেনে রুশ বাহিনীর অভিযানকে ‘সন্ত্রাসবাদী’ কর্মকাণ্ড বলে অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট

Update Time : ০৭:৩৭:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১২ মার্চ ২০২২