ঢাকা ১০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ চলছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:০৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
  • ২৯২ Time View
চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ চলছে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৪টা পর্যন্ত  চলবে ভোটগ্রহণ।
এ ধাপের নির্বাচনে ৩৮টি ইউপিতে ভোটগ্রহণ করা হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। ইতোমধ্যে তিন ধাপে ২ হাজার ২২৬টি ইউপি নির্বাচন সম্পন্ন করেছে নির্বাচন কমিশন (ইসি)। এতে নির্বাচনী সহিংসতায় ৫০ জনের মতো নিহত হয়েছেন। আহত হয়েছেন তিন শতাধিক ব্যক্তি।
মাঠ প্রশাসন থেকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে কঠোর হওয়ার জন্য ইসিতে সুপারিশ করা হয়েছে। এছাড়া প্রয়োজনে অতিরিক্ত ফোর্স ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। যার ধারাবাহিকতায় ২০ উপজেলায় নিয়োজিত রয়েছেন অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট।
গত তিন ধাপের ভোটের পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যায় ভোটের দু’দিন আগে থেকে দু’দিন পর পর্যন্ত সহিংস ঘটনাগুলো ঘটে থাকে। তাই ইসিও ভোটের দু’দিন পর পর্যন্ত বিভিন্ন বাহিনী ও ম্যাজিস্ট্রেটদের নিয়োজিত রাখছে ভোটের মাঠে।
ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান জানিয়েছেন, ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ৫৮ জেলার, ১১৮টি উপজেলায় ৮৩৮টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে কেন্দ্র প্রতি মোতায়েন করা হয়েছে পুলিশ, আনসার, অঙ্গীভূত আনসারের ২২ জনের ফোর্স।
এছাড়া পুলিশ, এপিবিএন ও ব্যাটেলিয়ন আনসারের ১টি করে টিম প্রতি ইউপিতে মোবাইল ফোর্স হিসেবে এবং প্রতি তিনটি ইউপির জন্য ১টি করে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন রয়েছে।
প্রতি উপজেলায় র‌্যাবের ২টি মোবাইল টিম ও ১টি স্ট্রাইকিং টিম রয়েছে। বিজিবির ২ প্লাটুন সদস্য নিয়োজিত আছে মোবাইল টিম হিসেবে। আর এক প্লাটুন নিয়োজিত রয়েছে স্ট্রাইকিং ফোর্স হিসেবে। আবার উপকূলীয় প্রতি উপজেলার জন্য ২ প্লাটুন কোস্ট গার্ড মোবাইল টিম হিসেবে ও ১ প্লাটুন ফোর্স মোতায়েন করা হয়েছে স্ট্রাইকিং ফোর্স হিসেবে।
চতুর্থ ধাপে নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোট ২৯৫ জন প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৪৮ জন প্রার্থী। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১২ জন এবং সাধারণ সদস্য পদে ১৩৫ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ হাজার ৮১৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ হাজার ৫১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৩০ হাজার ১০৬ জন প্রার্থী ভোটের লড়াই করছেন। চেয়ারম্যান পদে এই ধাপে ১৬টি রাজনৈতিক দল প্রার্থী দিয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থী সংখ্যা তিন-চতুর্থাংশ।
Tag :

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপের ভোটগ্রহণ চলছে

Update Time : ০৪:০৪:১০ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১