ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯ পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ডাচদের বিপক্ষে পয়েন্ট তুলে নেয় জাপান ১২ বছর বাদে আবারও ‘সেভেন আপ’ কাণ্ড জার্মানির এক নজরে বিশ্ব সংবাদ: ১৪ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৫ জুন ২০২৬ ফরিদপুরে অসংক্রামক রোগ প্রতিরোধে ‘পিকান’ প্রকল্পের প্রাথমিক ফলাফল উপস্থাপন ও মতবিনিময় কর্মশালা অনুষ্ঠিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক বেনজীর আহমেদকে অতি দ্রুতই দেশে ফেরত আনা হবে সংসদে জানাল স্বরাষ্ট্রমন্ত্রী ফরিদপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরীক্ষার ফি দিতে হবে

ঈদের আগের দিন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১২৭ কোটি ১৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার

প্রতিবারের মতো এবারও রোজা ও ঈদকে কেন্দ্র করে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এর ধারাবাহিকতায় চলতি এপ্রিল মাসের ২১ দিনে অর্থাৎ ঈদের আগের দিন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১২৭ কোটি ১৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় (প্র‌তি ডলার ১০৭ টাকা ধ‌রে) যার পরিমাণ দাঁড়ায় ১৩ হাজার ৬০৭ কোটি টাকা।

সোমবার (২৪ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত হালনাগাদ তথ্য পর্যালোচনা করে দেখা গেছে, চলতি মাসের ২১ দিনে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে ১৭ কোটি ৩৭ লাখ ৫০ হাজার ডলার, বিশেষায়িত একটি ব্যাংকের মাধ্যমে ৩ কোটি ৬৩ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১০৫ কোটি ৭৩ লাখ ৩০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৪২ লাখ ৯০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

গত মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২০১ কোটি ৭৭ লাখ ডলার, যা সাত মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত বছর আগস্টে দেশে সর্বোচ্চ ২০৩ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স এসেছিল। গত ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছিল ১৫৬ কোটি ১২ লাখ ডলার।

২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স আহরণের পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ মার্কিন ডলার।

Tag :

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

ঈদের আগের দিন পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ১২৭ কোটি ১৭ লাখ ১০ হাজার মার্কিন ডলার

Update Time : ০১:৩৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ এপ্রিল ২০২৩