ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী? দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস ১৫ বছর পর পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ফের পালাবদল, সরকার গঠনের পথে বিজেপি নিজের আসনেই বড় ব্যবধানে হেরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরমুজ প্রণালিতে কোনো মার্কিন যুদ্ধজাহাজে হামলা হয়নি, যুক্তরাষ্ট্রের দাবি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ফুটেছে ‘পদ্ম’: মোদি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে রেকর্ড ১৭ শিশুর প্রাণহানি ফরিদপুরে দৈনিক ফতেহাবাদ পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা বিজেপি এগিয়ে এক নজরে বিশ্ব সংবাদ: ৩ মে ২০২৬

ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় ভেঙে পড়ল ছাত্রলীগের মঞ্চ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১১:৩৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩
  • ২৩৪ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কর্মসূচিতে মঞ্চ ভেঙে পড়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে। এসময় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

শুক্রবার (৬ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের অপরাজিত বাংলার পাদদেশে এ ঘটনা ঘটে।

ধারণা করা হচ্ছে, মঞ্চে অতিরিক্ত মানুষ ওঠার কারণে এটি হতে পারে। ওই সময় মঞ্চে থাকা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ অনেকে আহত হয়েছেন।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন- ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান, ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

সরেজমিনে দেখা যায়, ছাত্রলীগের শোভাযাত্র উদ্বোধনের আগে মঞ্চে ভাষণ দিচ্ছিলেন ওবায়দুল কাদের। হঠাৎ বিকট শব্দ হয়। কিছু বুঝে উঠার আগেই ভেঙে যায় মঞ্চ। ওই সময় মাটিতে লুটিয়ে পড়েন ওবায়দুল কাদেরসহ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতাকর্মীরা।

এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেলে ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা শান্ত করেন। পরে ভাঙা মঞ্চের একপাশে দাঁড়িয়ে ওবায়দুল কাদের বলেন, আজকের প্রোগ্রামে স্টেজ ভেঙে পড়েছে, এটা স্বাভাবিক ব্যাপার। স্টেজ ভর্তি নেতা থাকে, এত নেতার আমাদের দরকার নাই। আমাদের স্মার্ট কর্মী দরকার। স্টেজে এত নেতা কেন থাকবে?

Tag :
জনপ্রিয়

ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী?

ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় ভেঙে পড়ল ছাত্রলীগের মঞ্চ

Update Time : ১১:৩৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩