ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী? দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস ১৫ বছর পর পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ফের পালাবদল, সরকার গঠনের পথে বিজেপি নিজের আসনেই বড় ব্যবধানে হেরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরমুজ প্রণালিতে কোনো মার্কিন যুদ্ধজাহাজে হামলা হয়নি, যুক্তরাষ্ট্রের দাবি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ফুটেছে ‘পদ্ম’: মোদি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে রেকর্ড ১৭ শিশুর প্রাণহানি ফরিদপুরে দৈনিক ফতেহাবাদ পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা বিজেপি এগিয়ে এক নজরে বিশ্ব সংবাদ: ৩ মে ২০২৬

কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:০৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • ২১৪ Time View

দীর্ঘ সাত বছর পর উৎসবমুখর পরিবেশে কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সৈকতের লাবণী পয়েন্টের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।  সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ স্বাধীনতার সুস্পষ্ট ঘোষণা। এর পর থেকে বাঙালি ঐক্যবদ্ধ হয়ে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। মুক্তিযোদ্ধারা একে একে মারা যাচ্ছেন। কিন্তু বাংলাদেশ আছে এবং থাকবে। শেখ হাসিনার নেতৃত্ব উন্নয়নের এই বাংলাদেশ আজ বিশ্বদরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। একমাত্র শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে এটি সম্ভব হয়েছে।

দেশের উন্নয়ন শান্তির জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি।

উদ্বোধন শেষে প্রয়াত আওয়ামী লীগ নেতাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এদিকে এদিন সকাল থেকে জেলা আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল ঘিরে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শেখ কামাল ক্রিকেট স্টেডিয়ামে আসেন নেতাকর্মীরা। বেলা ১১টার মধ্যে নেতাকর্মীদের সরব পদচারণায় মুখর হয়ে ওঠে সম্মেলনস্থল। সম্মেলনজুড়ে বিরাজ করছে উৎসবের বর্ণিল আবহ।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি, বিশেষ বক্তা হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী এমপি, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন উপস্থিত আছেন।

Tag :
জনপ্রিয়

ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী?

কক্সবাজার জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে

Update Time : ১০:০৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২