ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি; শনাক্তের হার ১.০৯ শতাংশ

  • Reporter Name
  • Update Time : ১২:১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
  • ২৬১ Time View

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি। তবে এ সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৮১ জনের শরীরে।

এ নিয়ে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দেশে মৃতের সংখ্যা ২৯ হাজার ১২২ জনই থাকল। আর এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৯ লাখ ৫১ হাজার ৬৫৮ জন। করোনাভাইরাস নিয়ে শুক্রবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৩৭০টি। শনাক্তের হার ১.০৯ শতাংশ। আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৮৯৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৮ লাখ ৮২ হাজার ১৯৭ জন। এর আগে বৃহস্পতিবার দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৭২ জনের শরীরে। মৃত্যু হয়নি কারোরই।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্তের কথা জানায় সরকার। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়।

Tag :

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় কারো মৃত্যু হয়নি; শনাক্তের হার ১.০৯ শতাংশ

Update Time : ১২:১১:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২