ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু কাল শহীদ জিয়ার শাহাদাতবার্ষিকীতে যেসব কর্মসূচি নিল বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী শনিবার কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে প্রধানমন্ত্রী হাম ও উপসর্গে আরো ১০ শিশুর মৃত্যু আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: ক্ষতিপূরণ ও বিচার চেয়ে উকিল নোটিস আদ্-দ্বীন হাসপাতালের ওয়ার্ডে ভেন্টিলেশনে ত্রুটি পেয়েছে তদন্ত কমিটি ফরিদপুরে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, আরও ২ শিশুর মৃত্যু

কিয়েভের উত্তর ও উত্তর পশ্চিমদিকে রুশ-ইউক্রেন বাহিনীর প্রচণ্ড লড়াই চলছে

ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তর ও উত্তর পশ্চিমদিকে রুশ-ইউক্রেন বাহিনীর প্রচণ্ড লড়াই চলছে।বিবিসির একজন সংবাদদাতা জানিয়েছেন, বিশেষ করে পশ্চিম দিকে তীব্র লড়াই হচ্ছে।
সেখানে ইউক্রেনের চেকপয়েন্টগুলোর ওপর অব্যাহতভাবে মর্টারের গোলাবর্ষণ হচ্ছে, তবে ইউক্রেনের সৈন্যরা বলছে তারা তাদের অবস্থান ধরে রেখেছে এবং রুশ বাহিনীর অগ্রাভিযান ঠেকিয়ে দিচ্ছে ।
ইউক্রেনের পার্লামেন্টের একজন সদস্য ইনা সোভসান বিবিসিকে বলেন, রুশরা উল্লেখযোগ্য কোন অগ্রগতি ঘটাতে হিমশিম থাচ্ছে।
ইউক্রেনের কর্তৃপক্ষ আরো বলছে, সংঘাতে এ পর্যন্ত ৫২টি শিশু নিহত হয়েছে।
এদিকে যুক্তরাষ্ট্রের অর্থায়নে ইউক্রেনে জীবাণু অস্ত্র কর্মসূচি পরিচালিত হয়েছে বলে অভিযোগ তুলেছে রাশিয়া। বুধবার যুক্তরাষ্ট্রকে বিশ্বের কাছে এ  ব্যাপারে ব্যাখ্যা দেওয়ার দাবি জানিয়েছে মস্কো।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এই অভিযোগের ব্যাপারে ওয়াশিংটনের কাছে স্বচ্ছতার দাবি করেছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ।  পেন্টাগনের একজন মুখপাত্রও এই অভিযোগকে অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছেন।
মারিয়া জাখারোভা এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, বিশেষ সামরিক অভিযানের অংশ হিসেবে এই ব্যাপারে সত্যতা আমরা নিশ্চিত করেছি। আমাদের কাছে জীবাণু অস্ত্র কর্মসূচির প্রমাণ মুছে ফেলার চেষ্টার প্রমাণ আছে।
Tag :

বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার

কিয়েভের উত্তর ও উত্তর পশ্চিমদিকে রুশ-ইউক্রেন বাহিনীর প্রচণ্ড লড়াই চলছে

Update Time : ০৫:০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২