ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী? দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস ১৫ বছর পর পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় ফের পালাবদল, সরকার গঠনের পথে বিজেপি নিজের আসনেই বড় ব্যবধানে হেরেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হরমুজ প্রণালিতে কোনো মার্কিন যুদ্ধজাহাজে হামলা হয়নি, যুক্তরাষ্ট্রের দাবি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ফুটেছে ‘পদ্ম’: মোদি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে রেকর্ড ১৭ শিশুর প্রাণহানি ফরিদপুরে দৈনিক ফতেহাবাদ পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা বিজেপি এগিয়ে এক নজরে বিশ্ব সংবাদ: ৩ মে ২০২৬

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিএনপি মহাসচিব ও মির্জা আব্বাস

এক মাস কারাগারে থাকার পর সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় আদালতের নির্দেশে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস।

রবিবার উচ্চ আদালত তাদেরকে জামিন দেয়। বিকেলে আইনজীবীরা জামিন আদেশের কপি হাতে পান। সেখান থেকে যান নিম্ন আদালতে। এরপর কেরানীগঞ্জ কারাগারের উদ্দেশে রওনা দেন।

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ দেশ রূপান্তরকে বলেন, ‘আপিল বিভাগ মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিন বহাল রেখে গত রবিবার আদেশ দিয়েছেন। সোমবার (৯ জানুয়ারি) তাদের জামিননামা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে জমা দেওয়া হয়। এরপর জামিননামা কারাগারে নেওয়া হবে।’

রবিবার পল্টন থানার মামলায় ফখরুল ও আব্বাসের জামিন বহাল রেখে আদেশ দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ। একইসঙ্গে, মামলায় ফখরুল-আব্বাসের জামিননামা দাখিল না করতে চেম্বার আদালত যে নির্দেশ দিয়েছিলেন তা তুলে নেন আপিল বিভাগ। ফখরুল-আব্বাসের জামিন প্রশ্নে রুল ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

প্রসঙ্গত, ৮ ডিসেম্বর গভীর রাতে মির্জা ফখরুলকে তার উত্তরার বাসভবন থেকে আটক করে জিজ্ঞাসাবাদের নিয়ে মিন্টু রোডে নিয়ে আসে গোয়েন্দা পুলিশ। পরের দিন নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে নেওয়া হয় মির্জা ফখরুলকে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে নেওয়া হয়। একইসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আটক করে কারাগারে পাঠানো হয়।

Tag :
জনপ্রিয়

ঈদুল আজহার আগে নখ ও চুল কাটা নিয়ে ইসলামি বিধান কী?

কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বিএনপি মহাসচিব ও মির্জা আব্বাস

Update Time : ১২:১৯:১৪ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩