ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন

ক্ষমতায় থেকে বিএনপি ও জাতীয় পার্টি (জাপা) নিজেদের ভাগ্য গড়েছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় থেকে বিএনপি ও জাতীয় পার্টি (জাপা) নিজেদের ভাগ্য গড়েছে। তারা বাংলাদেশের মানুষের ভাগ্য গড়েনি।
রবিবার (২৫ ডিসেম্বর) দুপুরে গণভবনে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
বিএনপি ও জাতীয় পার্টির (জাপা) সমালোচনা করে শেখ হাসিনা বলেন, বিভিন্ন সময় তারা দাবি করে যে, অনেক বছর ক্ষমতায় থেকেছে। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে ক্ষমতায় থেকে তারা নিজেদের ভাগ্য গড়েছে, বাংলাদেশের মানুষের ভাগ্য গড়েনি। জনগণের ভাগ্য গড়া আওয়ামী লীগের কাজ। আমরা সেই কাজটাই করছি। মানুষের আস্থা ও বিশ্বাস আমাদের বড় শক্তি। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি।
প্রধানমন্ত্রী বলেন, আমাদের সংগঠন মাটি ও মানুষ থেকে গড়ে ওঠা। বিএনপি ও জাতীয় পার্টি তো গড়ে উঠেছে অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে। ক্ষমতা দখলকারী মিলিটারি শাসকের পকেট থেকে এরা বের হয়ে এসেছে, এরা ভাসমান, কাজেই জনগণের প্রতি এদের দায়িত্ব নেই।
তিনি বলেন, অনেক বড় বড় দেশ আমাদের স্বাধীনতার বিরোধীতা করেছে। তারা কখনও আমাদের স্বাধীনতা পছন্দ করবে না। কিন্তু জনগণকে যদি সঠিক পথে রাখতে পারি তবে বাংলাদেশের উন্নয়ন কেউ আটকাতে পারবে না।
এ সময় গণভবনে টানা দশমবারের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান আওয়ামী লীগ ও সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি তৃণমূলের নেতারাও গণভবনে উপস্থিত ছিলেন।
Tag :
জনপ্রিয়

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র

ক্ষমতায় থেকে বিএনপি ও জাতীয় পার্টি (জাপা) নিজেদের ভাগ্য গড়েছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Update Time : ০৪:৪৯:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৫ ডিসেম্বর ২০২২