ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান

খালেদা জিয়া সুস্থ হয়ে উঠছেন

বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আলহামদুলিল্লাহ ম্যাডাম ( খালেদা জিয়া)  সুস্থ হয়ে উঠছেন।
সোমবার (০১ নভেম্বর) বিকালে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।
তিনি বলেন, মেডিকেল বোর্ড নিয়মিত তার বায়োপসিসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টসমূহ পর্যালোচনা করে চিকিৎসা দিচ্ছেন। হাসপাতালের কেবিন আছেন তিনি। হাসপাতাল এবং মাঝে-মধ্যে বাসা থেকে রান্না করা খাবার খাচ্ছেন তিনি।
খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান সিঁথি, ছোট ভাই শামীম এস্কান্দার, প্রয়াত ভাই সাইদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার নিয়মিত হাসপাতালে তার পাশে থাকছেন বলেও জানান তিনি।
শাশুড়িকে দেখা ও চিতিৎসার জন্য গত ২৪ অক্টোবর লন্ডন থেকে ঢাকায় আসেন সিঁথি।
গত ৯ অক্টোবর থেকে টানা কয়েকদিন খালেদা জিয়ার শরীরে তাপমাত্রা উঠানামা করছিলো। এর পরিপ্রেক্ষিতে গত ১২ অক্টোবর তাকে বসুন্ধরার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। গত ২৫ অক্টোবর তার শরীর থেকে নেওয়া টিস্যুর বায়োপসি করা হয়। গতকালই বায়োপসি রিপোর্ট মেডিকেল বোর্ডের হাতে এসে পৌঁছায়।
হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা করছেন।
৭৬ বছর বয়েসী খালেদা জিয়া বহুবছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস ও চোখের সমস্যায় ভুগছেন।
Tag :
জনপ্রিয়

আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

খালেদা জিয়া সুস্থ হয়ে উঠছেন

Update Time : ০৪:৩১:১১ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১