ঢাকা ১১:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

গোপালগঞ্জ সদরে আ্যম্বুলেন্স ও এস্কেভেটর সংঘর্ষে চারজন নিহত হয়েছেন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:২৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
  • ২৪৭ Time View

গোপালগঞ্জ সদরে আ্যম্বুলেন্স ও এস্কেভেটর সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তবে তাৎক্ষণিকভাবে দুর্ঘটনায় হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার আরামবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাবেদ মাসুদ।

ওসি জানান, রোগী নিয়ে একটি অ্যাম্বুলেন্স খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল। এ সময় বিপরিত দিক থেকে আসা ঘোনাপাড়াগামী মাটিকাটা এস্কেভেটরবহনকৃত ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলে একজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে একজন ও হাসপাতালে আনার পর আরও দুইজনের মৃত্যু হয়। আহত চারজনকে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার জুয়েল সরকার বলেন, দুইজন হাসপাতালে আনার আগে ও দুইজন হাসপাতালে আসার পর মারা যান। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

গোপালগঞ্জ সদরে আ্যম্বুলেন্স ও এস্কেভেটর সংঘর্ষে চারজন নিহত হয়েছেন

Update Time : ০৫:২৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩