ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

চট্টগ্রামে বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, কয়েক এলাকায় লোডশেডিং

ছবি: বাংলা ট্রিবিউন

চট্টগ্রামের হাটহাজারীতে ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্টের ২৩০ কেভির বৈদ্যুতিক ট্রান্সফরমারে (সিটি, সাবস্টেশন) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চট্টগ্রামের বিভিন্ন স্থানে সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

শনিবার (১৫ এপ্রিল) বিকাল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড দক্ষিণ অঞ্চলের প্রধান প্রকৌশলী রেজাউল করিম।

তিনি  বলেন, বিদ্যুৎ কেন্দ্রে ট্রান্সফরমারে শর্ট সার্কিটের কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্বাভাবিকভাবে বিদ্যুৎ কেন্দ্রে এ ধরনের বৈদ্যুতিক গোলোযোগ হতে পারে। এই দুর্ঘটনার কারণে চট্টগ্রামের কিছু কিছু এলাকা লোডশেডিংয়ের কবলে পড়ে। বর্তমানে স্বাভাবিক হয়ে এসেছে। তবে আগুনে বড় ধরনের কোনও ক্ষতি হয়নি।

ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহজাহান বলেন, হাটহাজারীর একটি বিদ্যুৎ কেন্দ্রে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তথ্যসূত্র: বাংলা ট্রিবিউন

Tag :

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে

চট্টগ্রামে বৈদ্যুতিক সাবস্টেশনে আগুন, কয়েক এলাকায় লোডশেডিং

Update Time : ০৫:৪১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩