ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩ জামায়াতের বহিষ্কৃত এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু রামিসার মতো অপ্রতিমের হত্যার বিচারও দ্রুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় অপ্রতিমকে যেভাবে হত্যা করা হয়, জানাল পুলিশ বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

চাঁদপুরে শয়নকক্ষে মিললো গৃহবধূর ক্ষতবিক্ষত লাশ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৩৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১
  • ৩৪৯ Time View

চাঁদপুরের শাহরাস্তিতে নওরোজ আফরিন প্রিয়া (২১) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের আহাম্মদ নগর ছোটপোদ্দার বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রিয়া ছোটপোদ্দার বাড়ির প্রবাসী ইসমাইল হোসেনের একমাত্র মেয়ে। তার শ্বশুরবাড়ি কুমিল্লায়। স্বামী হৃদয় চৌধুরী কুমিল্লায় চাকরি করেন। অহনা (২) নামে তার একটি মেয়ে আছে।
পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, প্রিয়া পাঁচ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি বেড়াতে আসেন। ঘটনার সময় ঘরে তিনি ও তার শিশুকন্যা বাসায় ছিলেন। ঘর থেকে প্রিয়ার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে ঘরের কোনো মূল্যবান জিনিসপত্র চুরির আলামত দেখা যায়নি। ঠিক কী কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো নিশ্চিত নই।
পুলিশ সুপার বলেন, দুর্বৃত্তরা মাকে হত্যা করলেও তার শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সে তার মায়ের মরদেহের পাশে বসে কাঁদছিল।
প্রিয়ার মা রুমি আক্তার বলেন, ‘আমার নাতিন অসুস্থ থাকায় তার জন্য ওষুধ আনতে পাশের বাড়ির স্থানীয় এক চিকিৎসকের কাছে যাই। ঘরে এসে দেখি আমার মেয়ে রক্তাক্ত অবস্থায় নিথর পড়ে আছে। কারা আমার এই সর্বনাশ করেছে আমি জানি না। আমার এত বড় শত্রু আছে বলেতো জানি না।’
প্রিয়ার একমাত্র ভাই পরশ জানায়, ‘পাঁচ দিন আগে দুলাভাইসহ আপু বাড়ি আসেন। কয়েক দিন বেড়ানোর পরে দুলাভাই কুমিল্লা চলে যান। আজকে সন্ধ্যার পরে আমি বাজারে যাই। রাতে শুনি আমার আপুকে কারা যেন হত্যা করেছে।’
শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মান্নান বলেন, প্রিয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত চিহ্ন রয়েছে।
Tag :

দেশে চার ধরনের প্রধান জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার

চাঁদপুরে শয়নকক্ষে মিললো গৃহবধূর ক্ষতবিক্ষত লাশ

Update Time : ০৫:৩৬:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১