ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ট্রেন-ভটভটি সংঘর্ষে নিহত ৩

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৩০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
  • ৩২৫ Time View
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর এলাকায় ট্রেনের সঙ্গে ইঞ্জিনচালিত ভটভটির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
সোমবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে আলীনগর এলাকার হাজীর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিল ট্রেনটি। এসময় হাজীর মোড় এলাকায় পৌঁছালে একটি মাছভর্তি ভটভটির সঙ্গে ধাক্কা লাগে ট্রেনটির। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Tag :

চাঁপাইনবাবগঞ্জে ট্রেন-ভটভটি সংঘর্ষে নিহত ৩

Update Time : ০৫:৩০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২