ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় নেপালে বন্যা ও ধসে নিহতদের প্রতি প্রধানমন্ত্রীর শোক ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৮, নিখোঁজ কয়েকশ পর্যটক ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল ফরিদপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জশনে জুলুছ অনুষ্ঠিত আজকের নামাজের সময়সূচি: ২৬ আগস্ট ২০২৬ ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুতই নীতিমালা প্রণয়ন করবে সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কাউকে বন্ধ কিংবা থামিয়ে রাখার কোনো মানসিকতা বর্তমান সরকারের নেই: তথ্যমন্ত্রী বিশ্ববাজারে স্বর্ণের দামের পতন দেখা গেলেও বাংলাদেশের বাজারে ঘটলো ঠিক উল্টো ঘটনা শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলার হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চোখে মুখে আনন্দের ছাপ, ছেলের জামিনের পর প্রকাশ্যে শাহরুখের ছবি

  • বিনোদন ডেস্ক
  • Update Time : ১১:১৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১
  • ৩৪৯ Time View

বৃহস্পতিবার আরিয়ানের জামিনের আবেদন মঞ্জুর করেছে বম্বে হাই কোর্ট। দীপাবলির আগেই সম্ভবত বাড়ি ফিরবেন শাহরুখ খান এবং গৌরী খানের বড় ছেলে।

প্রকাশ্যে এত দিন কোনো কথাই বলেননি, বৃহস্পতিবার সেই মুখে দেখা গেল হাসি। এ যেন যুদ্ধজয়ের হাসি! আরিয়ান খানের জামিন নিতে অক্লান্ত পরিশ্রম করেছেন যে আইনজীবীরা, তাঁদের সঙ্গে সাক্ষাৎ করলেন শাহরুখ খান।
বৃহস্পতিবার আরিয়ানসহ এই মামলার অন্য দুই অভিযুক্ত আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচার জামিন মঞ্জুর করেন মুম্বাই হাইকোর্ট। খবর পেয়ে শাহরুখের বুক থেকে যেন পাথর সরল। প্রকাশ্যে এল আরিয়ান খানের জামিন মঞ্জুর হওয়ার পর শাহরুখ খানের প্রথম ছবি। আর্থার রোড জেলের বাইরের সেই বিষণ্ন মুখে আজ জয়ের হাসি।

আরিয়ানের আইনজীবীদের সঙ্গে দেখা করতে গিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় সতীশ মানশিন্ডে ও তাঁর জুনিয়র আইনজীবীদের সঙ্গে ক্যামেরাবন্দী হন শাহরুখ খান।

আদালতে আরিয়ানের হয়ে যুক্তি উপস্থাপন করেছেন সতীশ মানশিন্ডে। সেশন কোর্ট এবং হাইকোর্টেও আরিয়ানের আইনি দলের অংশ ছিলেন এই দুঁদে আইনজীবী। সাদা টি-শার্ট এবং কালো প্যান্টে শাহরুখের একঝলক দেখে আপ্লুত ভক্তরা। টুইটারে সে ছবি দেখে শাহরুখের সুপারহিট ছবির সংলাপ দিলেন অনেকেই, ‘হারকে জিতনেবালো কো বাজিগর কাহতে হ্যায় (হেরেও জিতে যাওয়াদের বলে বাজিগর)।’

শুক্রবার জামিনের রায়ের প্রতিলিপি হাতে এলেই শুরু হবে আরিয়ান খানের আর্থার রোড জেলের বাইরে আসার প্রক্রিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে শুক্রবার ফিরবেন আরিয়ান খান। শাহরুখ–ভক্তরা বলছেন আরিয়ানের আপাতত মুক্তিই হতে চলেছে শাহরুখ খানের ‘শুক্রবারের সবচেয়ে রিলিজ।’

Tag :
জনপ্রিয়

নেপালে ত্রাণ ও উদ্ধার কাজে সহায়তা দিতে সম্পূর্ণ প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয়

চোখে মুখে আনন্দের ছাপ, ছেলের জামিনের পর প্রকাশ্যে শাহরুখের ছবি

Update Time : ১১:১৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অক্টোবর ২০২১