ঢাকা ১১:১২ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস বরেণ্য কবি ও সাংবাদিক শেখ শামসুল হকের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা: বাংলা একাডেমি থেকে মরণোত্তর সম্মাননার দাবি ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ব্যতীত আন্দোলন থামবে না: ককরোচ জনতা পার্টির মুখপাত্র আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা চীন বা রাশিয়া যদি ইরানকে অস্ত্র সরবরাহ করে, সেটি তাদের জন্য ‘খুবই খারাপ’ হবে: ট্রাম্প আজকের নামাজের সময়সূচি: ২৫ জুলাই ২০২৬ দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র

ঝিনাইদহের শৈলকুপা হাটে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে এক হাজার টাকা দরে

ঝিনাইদহের শৈলকুপায় এক হাজার টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। শনিবার সকাল থেকে শৈলকুপার পৌর বাজারে এ অবস্থা দেখা গেছে। ব্যবসায়ী ও ক্রেতারা জানান, জন্মের পর থেকে তারা কোনোদিন কাঁচামরিচের এত দাম দেখেননি।

শৈলকুপা বাজারের কাঁচামাল ব্যবসায়ী ইউনুস আলী জানান, তিনি প্রতিদিন ২ থেকে ৩ মণ কাঁচামরিচ বিক্রি করেন। শনিবার তিনি ১০ কেজিও মরিচ কিনতে পারেননি। যা পেয়েছেন, তা এক হাজার টাকা কেজি দরে বিক্রি করছেন।

এক কেজি কাঁচামরিচ পাইকারি বাজার থেকে সাড়ে ৮০০ টাকায় কিনেছেন বলে জানান এ ব্যবসায়ী। মরিচের দাম রাতারাতি হাজার টাকা হওয়ার বিষয়ে ব্যবসায়ী ইউনুস আলী বলেন, ভারত থেকে যে মরিচ আসত, তা এখন আর আসছে না। এছাড়া প্রচণ্ড তাপদাহে মরিচের গাছ বাড়েনি। এর মধ্যে বৃষ্টিতে গাছও মারা যাচ্ছে। এ কারণে কাঁচামরিচ পাওয়া যাচ্ছে না।

ক্রেতা আজিজুর রহমান বলেন, ‘শনিবার সকালে কাঁচামরিচ কিনতে এসে তো আকাশ থেকে পড়া অবস্থা। এক কেজি কাঁচা মরিচের দাম এক হাজার টাকা। বাধ্য হয়ে শুকনো মরিচ কিনে বাড়ি যাচ্ছি।’

আরেক ক্রেতা রফিকুল ইসলাম বলেন, ‘কাঁচামরিচের এতো দাম জীবনে দেখিলি। এক হাজার টাকার এক পয়সা কমেও কাঁচামরিচ পাওয়া যাচ্ছে না। এক কেজি কাঁচামরিচে এখন এক কেজি খাসির মাংস পাওয়া যাচ্ছে।’

Tag :
জনপ্রিয়

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন ধর্মেন্দ্র প্রধান

ঝিনাইদহের শৈলকুপা হাটে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে এক হাজার টাকা দরে

Update Time : ১০:২৪:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩