ঢাকা ০৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ডলারের দাম আরও বাড়ালো বাংলাদেশ ব্যাংক

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:১৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২
  • ৩২১ Time View
ডলারের বিনিময় মূল্য আরও এক টাকা বাড়িয়ে ৯৬ টাকা দরে বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। রবিবারও ডলারের দাম ছিল ৯৫ টাকা।
সোমবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার সকাল থেকে ৯৬ টাকা দরে ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।
এদিকে সোমবার দেশে আসা রেমিটেন্সের ক্ষেত্রে ডলারের বিনিময় হার ছিল সর্বোচ্চ ১০৮ টাকা। রপ্তানি আয়ের ক্ষেত্রে প্রতি ডলারে সর্বোচ্চ ৯৯ টাকা পেয়েছেন ব্যবসায়ীরা।
গত রোববার ডলারের বাজার নিয়ন্ত্রণে মুদ্রাবাজারে অস্থিরতা কমাতে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত মেনে বিদেশি এক্সচেঞ্জ হাউজ থেকে ডলার কেনাবেচার অভিন্ন দর ঘোষণা করে বাংলাদেশ ফরেইন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) এবং ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবি।
Tag :

ডলারের দাম আরও বাড়ালো বাংলাদেশ ব্যাংক

Update Time : ০৪:১৭:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ সেপ্টেম্বর ২০২২