ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী

ড্রোন হামলা চালিয়ে কৃষ্ণ সাগরে রাশিয়ার দুটি টহল জাহাজ ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী

ইউক্রেনের সেনাবাহিনী প্রধান জানিয়েছেন, ড্রোন হামলা চালিয়ে কৃষ্ণ সাগরে রাশিয়ার দুটি টহল জাহাজ ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী।
সেনাপ্রধান চিফ অব জেনারেল স্টাফ ভেলারি জুলুঝিনি এমন দাবি করে বলেন, রাশিয়ার দুটি র‌্যাপ্টোর ক্লাস জাহাজ আজ (সোমবার) ভোরে স্ন্যাক আইল্যান্ডের কাছে ধ্বংস করা হয়েছে।
এই ড্রোন হামলার একটি ভিডিও প্রকাশ করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। তবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি গণমাধ্যমগুলো।
ইউক্রেনের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, কৃষ্ণ সাগরে টহলরত রাশিয়ার দুটি টহল জাহাজ লক্ষ্য করে আকাশ থেকে হামলা চালানো হচ্ছে। এই হামলায় ড্রোনের মাধ্যমে মিসাইল ছুড়তে দেখা যায়।
এদিকে ইউক্রেনের হামলায় নিজেদের জাহাজ ধ্বংস হওয়ার বিষয়টি নিয়ে এখনো কোনো কিছু জানায়নি রাশিয়া।
এর আগে ইউক্রেনের ছোড়া নেপচুন মিসাইলে রাশিয়ার বিশাল যুদ্ধ জাহাজ মস্কভা কৃষ্ণ সাগরের অতল গভীরে তলিয়ে গিয়েছিল।
যদিও রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছিল জাহাজে আগুন লাগে। এরফলে সেখানে বিস্ফোরণ হয়ে জাহাজটি ক্ষতিগস্ত হয়ে ডুবে যায়। সূত্র: বিবিসি
Tag :

জাতিসংঘের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং ‘অত্যন্ত ভুল’ বলে চ্যালেঞ্জ করে শেখ হাসিনার চিঠি

ড্রোন হামলা চালিয়ে কৃষ্ণ সাগরে রাশিয়ার দুটি টহল জাহাজ ধ্বংস করেছে ইউক্রেনীয় বাহিনী

Update Time : ০৬:২৮:১৮ অপরাহ্ন, সোমবার, ২ মে ২০২২